ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
পুলিশ পরিচয়ে মহাসড়কে মাছবাহী পিক-আপ থামিয়ে চাঁদাবাজির ঘটনায় টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা এবং সদস্য সচিব ঢালী রুহুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানাকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার দিবাগত মধ্যরাতে জুয়েল রানার নেতৃত্বে একদল সন্ত্রাসী কলাপাড়া আমতলী মহাসড়কের রজপাড়ার বিশকানি এলাকায় মাছবাহী পিক-আপ থামিয়ে দুই লাখ টাকা চাঁদার দাবিতে চালক ও লাইনম্যানকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েলসহ নয়জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কলাপাড়া
থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে জুয়েলসহ অন্য আসামিরা জেলহাজতে রয়েছেন।
থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে জুয়েলসহ অন্য আসামিরা জেলহাজতে রয়েছেন।





