পুলিশকে গুলি করে পালানো ‘ছোট সাজ্জাদ’ গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫

পুলিশকে গুলি করে পালানো ‘ছোট সাজ্জাদ’ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ |
চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ওসিকে বিবস্ত্র করে পেটানোর হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। এরপর ‘ছোট সাজ্জাদ’ ও ‘বুড়ির নাতি’ হিসেবে পরিচিত সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে পুলিশ। ফেসবুক লাইভে সাজ্জাদ বলেছিলেন, ‘ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাঁকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটানো হবে। প্রয়োজনে মরে যাব। কিন্তু হার মানব না।’ এ ছাড়া পুলিশ কমিশনারের উদ্দেশে তিনি বলেন, ‘ওসি আরিফ চাঁদাবাজিসহ আমার সন্তান হত্যায় জড়িত, তাঁকে যাতে বদলি করা হয়।’ পরে

এ ঘটনায় ওসি আরিফুর রহমান থানায় জিডি করেন। পরে তাঁর অবস্থান সংক্রান্ত তথ্য পুলিশকে দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত অর্থ পুরস্কার ঘোষণা করেন নগর পুলিশের কমিশনার। জানা গেছে, গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসের শুরুতে জামিনে বের হন তিনি। সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। এতে পুলিশসহ পাঁচজন আহত হন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে জানানো হয়, সাজ্জাদকে গতকাল রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তেজগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয় জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুলের এমপি পদ থাকবে কি এমপি গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা যন্তর-মন্তরের আন্দোলন মোদির জন্য এবার কেন আলাদা এবার রাহুলের পক্ষে সরব বিজয়ের টিভিকে বিক্ষোভের মুখে দিল্লির ১৬ মেট্রো স্টেশন সাময়িক বন্ধ ভারতে আন্দোলন ছড়িয়েছে কয়েক রাজ্যে, চাপ বাড়াচ্ছে ককরোচ আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ ভৈরবে সাবেক মেয়রের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেফতার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বিনিয়োগ কী? হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব হামে প্রাণ গেল আরও ৬ জনের, মৃত্যু ছাড়াল ৮০০ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল নিজেদের কি ভগবান ভাবেন? শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং ‘ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার