পুরুষশূন্য গ্রাম থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

পুরুষশূন্য গ্রাম থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের প্রাণনাথপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১০ জুন) সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে সোমবার (৯ জুন) গভীর রাতে ১১ পদাতিক ডিভিশন সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী প্রাণনাথপুর গ্রামে অভিযান চালায়। অভিযানের আগেই সব পুরুষ গ্রাম থেকে পালিয়ে যায়। গ্রামের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় ওইসব অস্ত্র উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্র জানায়, গত রোরবার (৮ জুন) প্রাণনাথপুর গ্রামের ফকির গোষ্ঠীর লোকজন ব্যক্তিগত আক্রোশ থেকে গ্রামের সাধারণ মানুষের উপর দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। গ্রামের আটটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে সাতজনকে মারধর করে আহত করে তারা। এ ঘটনায়

ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী সোমবার রাতে ওই গ্রামে অভিযান চালায়। কিন্তু অভিযানের আগেই গ্রামের সব পুরুষ পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময়ে কিছু অস্ত্র নিয়ে যায়। তবে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ৩০টির মতো ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর