‘পুণ্যের আলো ছড়াও বাজান আমার’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

‘পুণ্যের আলো ছড়াও বাজান আমার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়েই ব্যস্ত আছেন তিনি। তিনি প্রায় সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ভিডিও কিংবা ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে ছেলের একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী, যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। পরীমনি বৃহস্পতিবার দিবাগত রাতে তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তার ছেলে পুণ্য গাড়িতে বসে কিছু বাচ্চাদের সঙ্গে আনন্দে মেতেছে। গাড়ির বাইরে থাকা বাচ্চাগুলো পুণ্যকে হাসতে হাসতে বিদায় দিচ্ছে আর সেও সবাইকে ফ্লাইং কিস দিয়ে বিদায় নিচ্ছে। সেই ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, আমি ওর মধ্যে এখনই একটা স্টারডম দেখতে পাই। ভীষণ রকম

লিডারশিপ ব্যাপারটাও তার মধ্যে আছে। খুব সহজে সবার সাথে মিশে যাওয়ার একটা দারুন গুন তার এই ছোট্ট থেকেই হচ্ছে। সবার ভালোবাসা কেড়ে নেয় সে কিভাবে যেন! আমি শুধু মুগ্ধ হয়ে দেখি। দেখতেই থাকি! একজন মানবিক মানুষ হয়ে জগতে পুণ্যের আলো ছড়াও বাজান আমার। দোয়া। এদিকে গত ৮ আগস্ট পরীমনি অভিনীত অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিছিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মুক্তির কথা আছে। এই সিরিজে সুপ্তি চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক