পিস্তল হাতে গুলিবর্ষণ করে নৌকা লুট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

পিস্তল হাতে গুলিবর্ষণ করে নৌকা লুট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
সাভারে দাবি করা চাঁদার না পেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বংশী নদী থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকা লুট করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে রাত ১২ টার দিকে লুট হওয়া দুটি নৌকা উদ্ধার করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জড়িতদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। বুধবার বিকালে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় মিলন ঘাটে বংশী নদীতে এ ঘটনা ঘটে। নৌকা দুইটি মিলন ঘাট এলাকায় খেয়া পারাপরের কাজে নৌকাটি ব্যবহার করছিল ইজারাদার কামরুল ইসলাম। ইজারাদার কামরুল ইসলামের ছেলে হেদায়েতুল্লা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ সাভারের কাতলাপুর কর্ণপাড়া মিলনঘাট বৈধভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। স্থানীয় অন্তর নামে এক ব্যক্তি নিজেকে বিএনপি

নেতা পরিচয় দিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ সময় আমি তাদের টাকা দিতে পারবো না বলে জানিয়ে আগামি ঈদে কিছু গিফট দেওয়ার প্রতিশ্রুতি দেই। কিন্তু তারা বিকালে অন্তরসহ কয়েকজন পিস্তল নিয়ে আসে। সেসময় ঘাটে থাকা মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে দুইটি ইঞ্জিনচালিত নৌকা ছিনিয়ে নিয়ে নিয়ে যায়। এ সময় ঘাটে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসী অন্তর পিস্তল উঁচিয়ে তিন রাউন্ড গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে নৌকা দুটি নিয়ে যায়। এ সময় বাধা দান কারীদের অকথ্য ভাষায় গালাগাল করতে দেখা যায়। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, এ ঘটনায় অন্তরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। নৌকা দুটির মালিক কামরুল এই প্রতিবেদককে জানান, আসামিরা নদীর ওপারে সিঙ্গাইর এলাকায় আত্মগোপনে আছেন এবং সেখান থেকে ভয়ভীতি প্রদর্শন করছেন। সাভার সার্কেল এএসপি শাহনুর জামান, ঘটনা নিয়ে আমরা মামলা নিয়েছি। তাদের গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে। তবে তারা নৌকা থেকে গুলিবর্ষণ করেছে কি না তা জানা যায়নি। এঘটনা জানতে অন্তরের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ