পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন কর্মকর্তার ভেতরেই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীও ছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ February, ২০২৫

পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ জন কর্মকর্তার ভেতরেই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীও ছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ February, ২০২৫ |
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি এক অনলাইন মিটিংয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী তথ্য দিয়েছেন।ইলিয়াস হোসাইন বলেন,"আমরা এতদিন ধরে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যা শুনেছি এগুলো সব মিথ্যা কথা শুনেছি। তাদের মত করে তৈরি করা একটা চিত্র আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এখানে সত্যের কোন ধরনের চিহ্ন রাখা হয় নাই।" তিনি আরও দাবি করেন,"এই পিলখানা হত্যাকাণ্ডের যে ৫৭ জন কর্মকর্তা, আমি নাম বলবো না, এই ৫৭ জন কর্মকর্তার ভেতরেই এই হত্যাকাণ্ডের সাথে পরিকল্পনাকারীও ছিল।" ইলিয়াস হোসাইনের অনুসন্ধানে উঠে এসেছে,"বিডিআর হত্যাকাণ্ড আসলে ৫৭ জন অফিসারকে দিয়ে এটাই শেষ না, এটার চাইতে আরো ভয়ঙ্কর হত্যাকাণ্ড চালানো হয়েছে তিন তারিখের পরে।" তিনি আরও বলেন,ছয় মাস ধরে আগস্টের পর

থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে ২১শে আগস্ট, পিলখানা হত্যাকাণ্ড, হলি আর্টিজান থেকে শুরু করে যত জঙ্গি নাটক হয়েছে, এগুলো নিয়ে কাজ করার।" ইলিয়াস হোসাইন বলেন"সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা ওইদিন ডিউটিতে ছিলেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা পরবর্তীতে তদন্তের কাজে ছিলেন বা তদন্ত অন্য খাতে নিতে চেয়েছিলেন-সবাই এই ঘটনার শিকার হয়েছেন।" তিনি যুক্ত করেন,"বিডিআরদের ব্যাপক নির্যাতন করা হয়েছে। তিন তারিখের পর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে র‍্যাবের নির্যাতন চলেছে।এই হত্যাকাণ্ড শুধু বিডিআরের বিদ্রোহ নয়, এর পেছনে সেনাবাহিনী, আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সম্মিলিত কার্যক্রম ছিল।" ইলিয়াস হোসাইন জানান"ঘটনার পরিস্থিতির শিকার হয়ে কিছু বিডিআর সৈনিক জড়িয়ে গিয়েছিল, কেউ বুঝে আবার কেউ না বুঝে এই ঘটনার অংশ হয়েছে।আমরা পিলখানা

হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই। এই তদন্ত হাসিনা পরবর্তী সরকারকে করতে হবে। বর্তমান বিচার আমরা মানি না!"তিনি জোর দিয়ে বলেন,বাংলাদেশের মানুষকে বুঝানোর দরকার নেই যে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়