পিয়াল হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

পিয়াল হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে চালক আজগর আলী পিয়ালকে হত্যা ও লাশ গুমের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলায় একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও অপরজনকে খালাস দেওয়া হয়েছে। বগুড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু হানিফ বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। অতিরিক্ত পিপি এমএকে ফজলুল হক এ তথ্য দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়া সদর উপজেলার ছোট কুমিড়া গ্রামের দুলু খাঁর ছেলে আবু রাশেদ সিদ্দিকী রাশেদ ও একই গ্রামের মৃত জমির শেখের ছেলে মো. হান্নান। তাদের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়। মৃত্যু না হওয়া পর্যন্ত তাদের গলায় ফাঁসির রশি দিয়ে ঝুলিয়ে রেখে

মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এ দুইজনকে ৩৭৯ ধারায় তিন বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া কলেজপাড়ার আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ উন নবী মুন্নাকে তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর আসামি একই এলাকার মৃত একরাম আলীর ছেলে মো. রেজাউলকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, বগুড়া সদরের নিশিন্দারা এলাকার মহিদুল ইসলাম খোকার ছেলে আজগর আলী পিয়াল গত ২০২০ সালের ২১ মার্চ বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরদিন সদর থানায় জিডি করা হয়। ২৮ মার্চ বিকালে শহরতলির বড় কুমিড়ার ইসমাইল হোসেনের কবরের ওপর পিয়ালের গলিত

মৃতদেহ দেখতে পাওয়া যায়। এর প্রায় ৫০ ফুট পূর্বে মাথার খুলি পড়ে ছিল। লাশ শনাক্তের পর নিহতের বাবা মহিদুল ইসলাম খোকা ২৯ মার্চ সদর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে অটো রিকশাসহ অপহরণের পর হত্যা ও লাশ গুমের মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা হত্যায় জড়িত সন্দেহে আসামি আবু রাশেদ সিদ্দিকী রাশেদ ও মো. হান্নানকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পিয়ালের মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে এ হত্যার দায় স্বীকার করে তারা জানান, অটোরিকশা ছিনিয়ে নিতে নেশার প্রলোভনে ২১ মার্চ রাতে পিয়ালকে বড় কুমিড়া গ্রামে বিএড কলেজের পেছনে বাঁশবাগানে নিয়ে যান। নেশা করার পর তারা ইট দিয়ে পিয়ালের মাথায় আঘাত করলে তিনি মারা যান। পরে তারা

লাশ পাশের কবরে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। রাতেই রিকশাটি বিক্রির জন্য দিনাজপুরের ঘোড়াঘাটের নয়পাড়ায় মোহাম্মদ উন নবী মুন্নার কাছে রেখে আসেন। পরে রিকশাটি একই এলাকার রেজাউল ক্রয় করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা আদালতে চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার দুপুরে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এমএকে ফজলুল হক, আসামিপক্ষে অ্যাডভোকেট আবু রায়হান, শওকত মনিরুল ও আজাদ হোসেন তালুকদার মামলা পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ ক্যাডেট কলেজ: “কিল দ্য ইন্ডিয়ান ইন হিম অ্যান্ড সেভ দ্য ম্যান” জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’