পিএসজি ছাড়বেন ‘সুপারম্যান’ দোন্নারুমা, আগ্রহী ম্যানসিটি-জুভেন্টাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫

পিএসজি ছাড়বেন ‘সুপারম্যান’ দোন্নারুমা, আগ্রহী ম্যানসিটি-জুভেন্টাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ |
ইউরো জয়ের পর জিয়ানলুইজি দোন্নারুমার বাজারদর তরতর করে বেড়ে গিয়েছিল। অথচ এসি মিলানের সঙ্গে চুক্তি নবায়ন না করে ২০২১ সালে ফ্রি এজেন্টে পিএসজি যোগ দেন তিনি। বিনিময়ে প্যারিসের ক্লাবটি থেকে মৌসুমে ১২ মিলিয়ন ইউরো বেতন নেন। ওই দোন্নারুমা চলতি চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দে আছেন। গোলবারে পিএসজির ‘সুপারম্যান’ হয়ে দাঁড়িয়েছেন তিনি। লিভারপুলের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান ইতালির ৬ ফিট ৫ ইঞ্চি উচ্চতার ২৬ বছর বয়সী গোলরক্ষক। আর্সেনালের বিপক্ষেও তিনি ছিলেন অসাধারণ। পেনাল্টি বিশেষজ্ঞ এই দোন্নারুমা মৌসুম শেষে ছাড়তে পারেন পিএসজি। এমনকি দলটির স্প্যানিশ কোচ লুইস এনরিকের তাকে আটকানোর তেমন কোন চেষ্টা নেই। দোন্নারুমা গোলবারে বল ফেরানোয় অসাধারণ হলেও তার বল

পাসিং সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে। যে কারণে এনরিকের প্রিয় ছাত্র হতে পারেননি তিনি। তার সঙ্গে পিএসজির চুক্তি আছে আর এক মৌসুম। চুক্তি শেষে ফ্রি এজেন্টে তাকে দলে নেওয়ার চিন্তা-ভাবনা করছিল ইতালির বর্তমান সময়ের সেরা ক্লাব ইন্টার মিলান। কিন্তু বাধ সেধেছে জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব। সংবাদ মাধ্যম স্পোর্ত ইতালিয়া দাবি করেছে, মৌসুম শেষে জুভেন্টাস তাকে দলে নিতে চায়। সেজন্য পিএসজিকে ৯ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। ম্যানসিটির প্রস্তাব অবশ্যই জুভেন্টাসের চেয়ে বড়। এদেরসনের বিকল্প গোলরক্ষক খুঁজছে সিটিজেনরা। পোর্তর ডিয়াগো কস্তা ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার পছন্দের তালিকায় শুরুতে ছিলেন। এখন দোন্নারুমার বিষয়ে খোঁজ-খবর রাখছে ক্লাবটি। তবে অর্থের বিচারে সবচেয়ে বড় প্রস্তাবটা সম্ভবত

দিতে যাচ্ছে ম্যানইউ। তারা নাকি দোন্নারুমার জন্য ৫০-৬০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত। ম্যানইউ আগামী মৌসুমে নতুন গোলরক্ষক নেওয়ার কথা ভাবছে। আন্দ্রে ওনানার ওপর থেকে আস্থা হারিয়েছেন কোচ রুবেন আমোরিম। সব মিলিয়ে দলবদলের বাজারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ইতালিয়ান গোলরক্ষক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন