পিএসএলের বাকি অংশ হবে আরব আমিরাতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মে, ২০২৫

পিএসএলের বাকি অংশ হবে আরব আমিরাতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মে, ২০২৫ |
ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধাবস্থার ফলে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আরব আমিরাতে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৯ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএল-এর লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের সব ম্যাচ আরবা আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এর আগে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার ফলে পিএসএল-এর দুটি ম্যাচ বাতিল হয়। পিএসএল-এ খেলতে পাকিস্তানে অবস্থান করা দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন ম্যাচের টিকিটধারীদের রিফান্ডের নিশ্চয়তা দিয়েছে পিসিবি। যারা ভিআইপি গ্যালারি বা এনক্লোজার টিকিট

কিনেছেন, তারা নির্ধারিত টিসিএস এক্সপ্রেস সেন্টার থেকে রিফান্ড সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কেনা ব্যক্তিদের অর্থ স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্টে ফেরত যাবে। পিএসএল-এ অংশ নিতে এখন পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। এর মধ্যে নাহিদ পেশোয়ার জালমি এবং রিশাদ লাহোর কালান্দার্সে খেলছে। পাকিস্তানে নিরাপত্তা শঙ্কায় তাদের দেশে ফেরার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখন যেহেতু টুর্নামেন্টটি আরব আমিরাতে স্থানান্তরিত হয়েছে, তাই নাহিদ এবং রিশাদ টুর্নামেন্ট শেষ করেই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম