পারিশ্রমিক না পেয়ে ইশরাকের ক্লাবের ক্রিকেটারদের ম্যাচ বয়কট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৬

পারিশ্রমিক না পেয়ে ইশরাকের ক্লাবের ক্রিকেটারদের ম্যাচ বয়কট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৬ |
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে শুক্রবার দেখা গেল চরম বিব্রতকর দৃশ্য। বিকেএসপির চার নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাল ব্রাদার্স ইউনিয়ন। পরে ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক। বিএনপি নেতা ও বর্তমান সরকারের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মালিকানাধীন ব্রাদার্সের খেলোয়াড়রা টাকা না পেয়েই খেলেননি বলে জানান দলটির অধিনায়ক সোহাগ গাজী। ঐতিহ্যবাহী ব্রাদার্সের পৃষ্ঠপোষক হয়ে ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব রেখে আসছিলেন ইশরাক। তিনি ব্রাদার্সের হয়ে বিসিবির একজন কাউন্সিলরও। কিন্তু প্রতি বছরই তাঁর ক্লাব খেলোয়াড়দের ন্যায্য পাওনা নিয়ে টানা হেঁচড়া করে। এবার দেখা গেল চূড়ান্ত রূপ। বেশিরভাগ ক্রিকেটারকে টাকা দেননি ইশরাক। তিনি ও তাঁর ক্লাবের কর্মকর্তা আমিন খান বিনা পারিশ্রমিকে দল চালাচ্ছিলেন। শুক্রবার নিজেদের নবম ম্যাচে

ভেন্যুতে গিয়েও টাকার প্রতিশ্রুতি না পেয়ে আর মাঠে নামেননি ব্রাদার্সের ক্রিকেটাররা। এই ব্যাপারে একটি জাতীয় দৈনিককে সোহাগ গাজী বলেন, ‘আমিন খান সরাসরি জানিয়ে দেন, “খেললে খেলো, না খেললে নাই, টিম রেলিগেশনে গেলে যাক”। বর্তমানে প্লেয়াররা চরম আর্থিক সংকটে আছেন; অনেকে বাসা ভাড়া দিতে পারছেন না, বাজার করতে পারছেন না।’ গাজী অভিযোগ করেন ক্লাবের কর্মকর্তারা কদিন আগে আড়াই-তিন লাখ টাকা দিয়ে একেকজন কোরবানি দিয়েছেন। কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক দিচ্ছেন না। এবার প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে মাত্র একটিতে জিতেছে ব্রাদার্স। দলটির বাজে করার পেছনে অর্থনৈতিক অনিশ্চয়তা বড় কারণ। বিএনপির আশীর্বাদ নিয়ে বিসিবির সভাপতির চেয়ারে আছেন তামিম ইকবাল। ব্রাদার্স যেহেতু বিএনপি নেতা ইশরাক হোসেনের ক্লাব, কাজেই বিসিবির

পক্ষ থেকেও খেলোয়াড়রা সাহায্য পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট