পারিশ্রমিক না পাওয়ায় ডিপিএলের ম্যাচ বয়কট করল ব্রাদার্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুন, ২০২৬

পারিশ্রমিক না পাওয়ায় ডিপিএলের ম্যাচ বয়কট করল ব্রাদার্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুন, ২০২৬ |
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ঘটেছে বিরল এক ঘটনা। নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত থাকলেও ম্যাচে অংশ নেয়নি ব্রাদার্স ইউনিয়ন। ফলে নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ওয়াকওভারে জয়ী ঘোষণা করেছেন ম্যাচ কর্মকর্তারা। শুক্রবারের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা টসে অংশ নেননি। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দলীয় তালিকাও জমা দেওয়া হয়নি। এ কারণে লিগের প্রচলিত নিয়ম অনুসারে ম্যাচটি অগ্রণী ব্যাংকের পক্ষে নিষ্পত্তি করা হয়। খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিককে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্রিকেটাররা দাবি করেন, দীর্ঘদিন ধরে তাদের পাওনা অর্থ পরিশোধ করা হয়নি। ম্যাচের দিন সকালে ক্লাব কর্তৃপক্ষ সামান্য কিছু অর্থ দেওয়ার প্রস্তাব দিলেও তাতে সন্তুষ্ট হননি তারা। ফলে সম্মিলিতভাবে ম্যাচ

বয়কটের সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। বিষয়টির সমাধানে তারা এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন। চলতি মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের পারফরম্যান্সও হতাশাজনক। ১২ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে দলটি পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে। অন্যদিকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পাওয়া এই জয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ৯ ম্যাচে পাঁচ জয় ও ১০ পয়েন্ট নিয়ে দলটি এখন টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট