ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬%
ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ
ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি
সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ
মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি
সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মামলা
৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
পানি বাড়ছে তিস্তায়, আতঙ্কে নিম্নাঞ্চলবাসী
পানি বাড়ছে তিস্তা অববাহিকায়। উজানের ঢল ও কয়েখদিনের অব্যাহত বর্ষণে তিস্পাতার পানি বাড়ায় নিম্নাঞ্চলবাসীর মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। এদিকে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।
পূর্বাভাস আরও বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২ দিন উক্ত নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ১ দিন পর্যন্ত পানি
সমতল স্থিতিশীল থাকতে পারে। এদিকে সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, অন্যদিকে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং সিলেট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। এছাড়া গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে; যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময়ে নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।