পাকিস্তানে যুদ্ধাবস্থা, বিসিবির পর্যবেক্ষণে নাহিদ-রিশাদের নিরাপত্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫

পাকিস্তানে যুদ্ধাবস্থা, বিসিবির পর্যবেক্ষণে নাহিদ-রিশাদের নিরাপত্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ |
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা অবশেষে রূপ নিয়েছে খোলাখুলি সংঘাতে। গতকাল রাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে আচমকা বিমান হামলা চালায় ভারত, যার জবাবে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানও। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। এবারের পিএসএলে বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার অংশ নেন। তবে করাচি কিংসের হয়ে নাম লেখালেও ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন লিটন দাস। আর লাহোর কালান্দার্সের হয়ে ইতোমধ্যে পাঁচ ম্যাচে অংশ নিয়ে ৯ উইকেট নেওয়া রিশাদ ও পেশোয়ার জালমির হয়ে এখনো অভিষেকের অপেক্ষায় থাকা পেসার নাহিদ রানা রয়েছেন পাকিস্তানে। ভারতের হামলায় পাকিস্তানের নয়টি স্থানে বিস্ফোরণ হয়েছে বলে

জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পাল্টা আক্রমণে পাকিস্তান দাবি করেছে, তারা ধ্বংস করেছে ভারতের পাঁচটি যুদ্ধবিমান। এমন পরিস্থিতিতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রিশাদ ও নাহিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, তাদের নিরাপত্তা ও মানসিক স্বস্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বোর্ড। বিসিবি সভাপতি ফরুক আহমেদও বিষয়টি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি পিএসএল সিইও সালমান নাসের ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পিসিবি ও হাইকমিশনের সহযোগিতায় আমরা কৃতজ্ঞ। পরিস্থিতি বিবেচনায় আমরা প্রয়োজনীয়

ব্যবস্থা নিতে প্রস্তুত আছি এবং বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।’ নাহিদ ও রিশাদ দুজনকেই দেখভাল করছেন বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের দুই ক্রিকেটারকে সাপোর্ট দিতে পিসিবিকে অনুরোধ করেছে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ ইনচার্জ শাহরিয়ার নাফীস। রিশাদের দল লাহোর কালান্দার্সের হাতে রয়েছে আর মাত্র একটি ম্যাচ, আর নাহিদের পেশোয়ার জালমির রয়েছে দুটি ম্যাচ। দল প্লে-অফে উঠলে বা ফাইনালে গেলে এই দুই ক্রিকেটারের পাকিস্তানে থাকতে হতে পারে মে মাসের ১৮ তারিখ পর্যন্ত। তবে চলমান সংঘাতময় পরিস্থিতির অবনতি হলে হয়তো আগেই ফিরতে হতে পারে তাদের। এদিকে চলতি মাসের শেষদিকে পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। মিরপুরে সেই সিরিজকে সামনে রেখে চলছে

প্রস্তুতিও। তবে যুদ্ধাবস্থায় পড়ায় সেই সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিজ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?