পাকিস্তানে জঙ্গিদের পক্ষে যুদ্ধ করতে গিয়ে আরেক বাংলাদেশি যুবক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানে জঙ্গিদের পক্ষে যুদ্ধ করতে গিয়ে আরেক বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
পাকিস্তান জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালিবানের (টিটিপি) পক্ষে যুদ্ধ করতে গিয়ে আরেক বাংলাদেশি তরুণ নিহত হওয়ার খবর মিলেছে। নিহত যুবকের নাম ফয়সাল হোসেন এবং তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর থানার কালিকাপুর ইউনিয়নে ছোট দুধখালী গ্রামে। গত শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক অভিযানে ১৭ টিটিপি জঙ্গি নিহত হয়। এর মধ্যে একজন ছিলেন বাংলাদেশি যুবক ফয়সাল। তার বয়স ২১ বছর বলে জানিয়েছে পরিবার। ফয়সালের বড় ভাই আরমান হোসেন অস্ত্রহাতে পোজ দেয়া একটি ছবি দেখে নিশ্চিত করেছেন নিহত জঙ্গি তার ভাই। আরমান আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট-কে দেওয়া বক্তব্যে জানান, ফয়সাল হিজামা সেন্টারে চাকরির জন্য দুবাই যাচ্ছেন জানিয়ে গত বছরের মার্চে দেশ ছাড়েন।

কোরবানির ঈদের আগে তার সাথে সর্বশেষ কথা হয় পরিবারের। তারপর থেকে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফয়সালের বাবা একজন ইলেক্ট্রিশিয়ান এবং বড় ভাই আরমান পাকিস্তানভিত্তিক অনলাইন পণ্যসেব দারাজ-এর ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন। পাকিস্তানভিত্তিক সাংবাদিক জাওয়াদ ইউসুফজাই টিটিপি জঙ্গিদের নিহত হওয়ার ঘটনাস্থলের কয়েকটি ছবি পোস্ট করে লেখেন: পাকিস্তানের কারাক অঞ্চলে নিহতদের মধ্যে একজনের লাশ থেকে বাংলাদেশি আইডি কার্ড, টাকা এবং অন্যান্য নথি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে টিটিপি জঙ্গিদের পক্ষে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত আরেক বাংলাদেশি নাগরিক তার ফেসবুক একাউন্টে ফয়সালের ছবি পোস্ট করে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের ২৭শে এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় টিটিপির ৫৪

জঙ্গির সাথে আহমেদ জোবায়ের নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছিলেন। দ্য ডিসেন্ট এর গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, গত এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে অন্তত ৪ বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীর পক্ষ নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশে অন্তত ২ জঙ্গিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি