পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ৩০ বেসামরিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ৩০ বেসামরিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ |
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, সোমবার ভোররাতে সংঘটিত এ ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়, হামলায় চারটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বিরোধী দলের সংসদ সদস্য ইকবাল আফ্রিদি অভিযোগ করেছেন, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনী রাতের আঁধারে এ হামলা চালায়। তবে সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, নিহতদের মধ্যে সাতজন নারী ও চারজন শিশু রয়েছে। তিনি বলেন, তিরাহ ভ্যালি পাকিস্তান-আফগান সীমান্তের কাছে অবস্থিত, যেখানে দীর্ঘদিন

ধরে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয়। সাম্প্রতিক মাসগুলোতে এ এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। খাইবার পখতুনখোয়া পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এ প্রদেশে ৬০৫টি সন্ত্রাসী হামলা হয়েছে, যেখানে অন্তত ১৩৮ বেসামরিক ও ৭৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুধু আগস্ট মাসেই ১২৯টি হামলা ঘটে। বিমান হামলার পর সোমবার বিকেলে পাশের একটি শহরে প্রায় দুই হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। অন্যদিকে ভারতের গণমাধ্যমগুলো দাবি করেছে, খাইবার পখতুনখোয়ার তিরাহ ভ্যালির মাত্রে দারা গ্রামে পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে পাকিস্তানি যুদ্ধবিমানগুলো টানা আটটি এলএস-৬ বোমা নিক্ষেপ করে। এর আগে রোববার পাকিস্তান

সেনাবাহিনী ডেরা ইসমাইল খান জেলায় একটি গোয়েন্দা অভিযানে সাতজন টিটিপি সন্ত্রাসী নিহতের দাবি করেছিল। ১৩ ও ১৪ সেপ্টেম্বরও অন্তত ৩১ জন টিটিপি সদস্যকে হত্যা করা হয়েছিল। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে টিটিপির হামলার মাত্রা বেড়েছে। সন্ত্রাসীরা ঘনবসতিপূর্ণ এলাকায় আস্তানা বানায় এবং বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে, ফলে সীমান্তবর্তী অঞ্চলে বেসামরিক প্রাণহানির আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। সূত্র : এনডিটিভি, এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ