ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ
গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয়
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী
আফগানিস্তান জানিয়েছে, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে ‘আপাতত সময়ের জন্য’ পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ তথ্য জানিয়েছেন।
কাবুল শনিবার (১১ অক্টোবর) রাতে তার ‘সামরিক লক্ষ্য’ অর্জন করেছে- পাকিস্তানের সাথে সীমান্ত সংঘাত সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায়। পাকিস্তানের বেসামরিক নাগরিকদের সাথে আমাদের কোনো সমস্যা নেই।
আফগান পররাষ্ট্রমন্ত্রীর মতে, যখন কেউ আমাদের (আফগানিস্তানের) অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন সব বেসামরিক নাগরিক, সরকার প্রধান, উলেমা (ধর্মীয় পণ্ডিত) এবং সব ধর্মীয় নেতারা
দেশের স্বার্থে লড়াই করার জন্য একত্রিত হন। পাকিস্তান যদি সুসম্পর্ক এবং শান্তি না চায়, তাহলে আফগানিস্তানের কাছে ‘অন্য বিকল্প’ আছে বলেও হুঁশিয়ারি দেন আমির খান মুত্তাকি। গত শনিবার রাতভর আফগানিস্তান-সীমান্তে ব্যাপক সংঘাতের পর পাকিস্তান জানিয়েছে, তাদের সেনাদের হামলায় দুই শতাধিক আফগান তালেবান ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। একই ঘটনায় পাকিস্তানি সেনার ২৩ সদস্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন। আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় পাকিস্তানি সেনার ৫৮ সদস্য নিহত হয়েছে। আফগানদের ৯ জন প্রাণ হারিয়েছেন।