পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৬ |
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। চলতি সিরিজেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। সিলেটে চলমান টেস্টে জয় পেলে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ঢাকায় ১০৪ রানের ব্যবধানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। সিলেট টেস্টেও জয়ের অপেক্ষায় নাজুমল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র ৩ উইকেট। তবে পরাজয় এড়াতে হলে আরও ১২০ রান করতে হবে পাকিস্তানকে। ৭৫ রানে অপরাজিত আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার পক্ষে টেলেন্ডার তিন ব্যাটসম্যান সাজিদ

খান, খুররম শেহজাদ ও মোহাম্মদ আব্বাসকে সঙ্গে নিয়ে পরাজয় এড়ানোয় লড়াই চালিয়ে যাওয়া অসম্ভব। তিন বোলারকে নিয়ে পঞ্চম দিনে পুরো তিন সেশন তথা ৯০ ওভার প্রতিরোধ গড়ে তোলা রিজওয়ানের জন্য কার্যত অসম্ভব। শেষ দিনের খেলা বৃষ্টিতে ভেসে না গেলে; বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পাবে। তবে শেষ দিনে রোমাঞ্চকর কিছু হবে না, এমনটিও হলফ করে বলা যায় না। দলটি যেহেতু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান; তাদের দিয়ে সবকিছু্ই সম্ভব! তারা শেষ দিনে অবিশ্বাস্য কিছু দেখাতেও পারে!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়