পাকিস্তানের জনপ্রিয় পপতারকা কে এই আয়মা বেগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় পপতারকা কে এই আয়মা বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ |
মাস কয়েক আগে পরপর ঢাকা মাতিয়ে গেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলি খান। এবার পাকিস্তানের আরেক জনপ্রিয় পপ সংগীতশিল্পী আয়মা বেগ গাইতে বাংলাদেশে আসছেন। আগামী ১১ এপ্রিল ইয়ামাহা মোটরসাইকেলের আয়োজনে একটি মেগা ইভেন্টে অংশ নেবেন তিনি। ইয়ামাহা বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে। আয়মা বেগের বাংলাদেশে আগমন উপলক্ষে ইতোমধ্যে অনলাইন দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন, কে এই আয়মা বেগ? ২০১৫ সালে একটি জনপ্রিয় টেলিভিশন শোয়ের মাধ্যমে গানের জগতে পা রাখেন আয়মা বেগ। এরপর ক্রমেই তিনি পাকিস্তানের অন্যতম জনপ্রিয় পপ তারকায় পরিণত হন। আয়মা বেগ ১৯৯৫ সালে পাকিস্তানে জন্ম গ্রহণ করেন। তবে

তিনি বেড়ে উঠেন ওমানে। তার বাবা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। গায়িকার দুই বোন ও দুই ভাই রয়েছে। তিনি পরিবারের চতুর্থ সন্তান। তার মা ২০১৭ সালে ক্যানসারের সঙ্গে ছয় বছরের লড়াইয়ের পর মারা যান। মাকে হারানোর পর আইমা বেগ ক্যানসার রোগীদের প্রতি নিজেকে উৎসর্গ করেন এবং বর্তমানে শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে চ্যারিটি কাজে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। আইমা বেগ ইউনিভার্সিটি অব লাহোরের স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। ২০২১ সালের ২১ মার্চ আইমা বেগ পাকিস্তানি মডেল-অভিনেতা শাহবাজ শিগরির সঙ্গে নিজের বাগদানের ঘোষণা দেন। তবে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তিনি ইনস্টাগ্রামে জানান,

তাদের সম্পর্ক ভেঙে গেছে। এরপর ২০২৪ সালে নভেম্বর মাসে আইমা বেগ ‘রাস্তা’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জাইন আহমদের সঙ্গে তার নতুন সম্পর্কের কথা প্রকাশ করেন। সঙ্গীতজগতে তিনি ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’ এবং ‘গ্রুভ মেরা’ মতো জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন। কোক-স্টুডিও থেকে শুরু করে পাকিস্তানের বেশকিছু জনপ্রিয় সিরিয়ালের গানে তিনি কণ্ঠ দিয়েছেন। ২০১৭ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি তামগা-ই-ফাকরে-ইমতিয়াজ পুরস্কারে ভূষিত হন। উল্লেখ্য, এবারই প্রথম আয়মা বেগ সরাসরি কোনো সংগীত আয়োজনে পারফর্ম করতে বাংলাদেশে আসছেন। ইয়ামাহা বাংলাদেশের এই জমকালো আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সংগীতপ্রেমীরা তার কণ্ঠে প্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ পাবেন সরাসরি মঞ্চে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?