পাকিস্তানি তারকার সঙ্গে রোমান্স, ফেঁসে যাচ্ছেন দিলজিৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৫

পাকিস্তানি তারকার সঙ্গে রোমান্স, ফেঁসে যাচ্ছেন দিলজিৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
‘পেহেলগাম’-এ ২৮ জন সনাতন ধর্মাবলম্বীকে হত্যার পর পাকিস্তানে যুদ্ধবিমান হামলা চালায় ভারত। সীমান্তে কয়েকদিন তুমুল গোলাগুলি ও উত্তেজনার পর যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় দুই দেশ। যুদ্ধবিরতি করলেও ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল রেষারেষি চলমান, যা কিনা শোবিজেও প্রভাব ফেলেছে। এদিকে ‘সর্দারজি ৩’ সিনেমায় ভারতীয় অভিনেতা দিলজিৎ-এর সঙ্গে অভিনয় করেছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির, নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবার। ‘সর্দারজি ৩’ সিনেমায় সময়ের আলোচিত নাম হানিয়া আমিরের সঙ্গে রোমান্সে মেতেছেন দিলজিৎ। বিষয়টি ক্ষুদ্ধ ভারতীয়রা। এরই মধ্যে সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এবার দিলজিৎ পেলেন ‘বিশ্বাসঘাতক’ ও ‘দেশদ্রোহী’ তকমা। গতকাল শুক্রবার ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ সংস্থাটির সভাপতি বিএন তিওয়ারি নিন্দায়

সরব হন দিলজিতের বিরুদ্ধে। এমনকি, ভারতের বিনোদন জগৎ থেকে তাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার হুঁশিয়ারিও দেন তিনি। বিএন তিওয়ারি বলেন, দিলজিৎ দোসাঞ্জ বা অন্য কোনো শিল্পী যদি এমন আচরণ করেন, সেক্ষেত্রে শুধু তাদের ছবির বিরুদ্ধে নয়, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। সহযোগিতা না করার জন্য অভিযুক্ত হবেন তারা। বিশ্বাসঘাতকদের জন্য কোনো জায়গা নেই এই দেশে। এই দেশের বিরোধিতা যারা করবেন, তাদের বিনোদন দুনিয়া কোনোভাবেই সমর্থন করতে পারবে না। এই দেশে বসে অন্যদের সাহায্য করবে, এটা চলতে পারে না। কদিন আগেই ‘সর্দারজি ৩’ সিনেমায় হানিয়ার সঙ্গে দিলজিতের বেশ কিছু রোমান্টিক দৃশ্যের ছবি ফাঁস হয়। এবার তো নিজ দেশের মানুষের তোপের মুখে পড়েছেন এই

অভিনেতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?