পশ্চিমবঙ্গেও নেপালের মতো অভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন বিজেপি নেতা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫

পশ্চিমবঙ্গেও নেপালের মতো অভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন বিজেপি নেতা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ |
বিপথগামী জেনজিদের বিক্ষোভের মুখে উত্তাল নেপালও। ব্যাপক ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও সহিংসতার মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী। নেপালের জোশে পশ্চিমবঙ্গের যুবসমাজকে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাঠে নামার ডাক দিয়ে তোপের মুখে পড়লেন ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং। তার এক বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। নেপালের মতো পশ্চিমবঙ্গেও যুবসমাজকে অভ্যুত্থানের আহ্বান জানানোয় তার বিরুদ্ধে অন্তত ১৪টি মামলা দায়ের হয়েছে। আরও কয়েক ডজন মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সুত্র। গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরের এই সাবেক সাংসদ বলেন, রক্তপাত ছাড়া কোনো শাসন শেষ হয় না। নেপালের যুবসমাজ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত। এই

দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করতে অভ্যুত্থানের প্রয়োজন। ‘মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন ব্রিটিশ শাসনকে বিদায় করতে পারেনি, কোনো স্বৈরাচারী সরকার পতনের জন্য রক্তপাত অনিবার্য, বলেন তিনি। অর্জুন সিংয়ের বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস অভিযোগ করে, তিনি উস্কানিমূলক মন্তব্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দিয়েছেন। এর প্রেক্ষিতে ব্যারাকপুর কমিশনারেটের একাধিক থানায় পৌরসভার কাউন্সিলররা তার নামে অভিযোগ দায়ের করেন। এখন পর্যন্ত কমপক্ষে ১৪টি এফআইআর হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর সতর্কবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিবেশী দেশের অশান্তির সুযোগে কেউ কেউ ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে। বাংলায় অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে। সবাইকে সজাগ থাকতে হবে।’ অর্জুন সিংয়ের সঙ্গে একমত হয়নি তার নিজের দল, বিজেপিও। তাদের

বক্তব্য, প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারের বিষয়। তবে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পাল্টা মন্তব্য করে বলেন, ‘বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে। মূখ্যমন্ত্রী বরং সেদিকে নজর দিন।’ এদিকে একাধিক মামলা ও তীব্র সমালোচনা সত্ত্বেও নিজের বক্তব্য থেকে সরে আসতে নারাজ অর্জুন সিং। তিনি বলেন, ‘আমি আবারও বলছি, বাংলায় দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাতের জন্য গণঅভ্যুত্থান প্রয়োজন। আমার বিরুদ্ধে ১৮৪টি মামলা আছে, আরও ৪০০ হোক, আমি তা স্বাগত জানাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি