ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আদালতে বিচারকের ছোড়া পেপার ওয়েটে ফাটল আইনজীবীর মাথা
বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক
মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা
দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল
১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
পরিবেশ অধিদপ্তরের অভিযানে হামলা, দায়ী কারা?
রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের সময় হামলায় আহত হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী (৪২)।
এসময় জব্দকৃত মালমাল ভর্তি ট্রাক ভাঙ্গচুর করে সব ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় পলিথিন ব্যাবসায়ীদের লোকজন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে আহত কর্মকর্তা শওকত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসী বলেন, চকবাজার ইসলামবাগ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ আমরা অভিযান চালিয়ে পলিথিন জব্দ করে কারখানাটি সিলগালা করে দেই। এরপর অভিযান শেষ করে সেখান থেকে পায়ে হেটে মেইন রোডে যাওয়ার সময় সেখানকার লোকজন অতর্কিত হামলা চালায়।
হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট) শওকত আলী আহত হন। তিনি আরও বলেন, এসময় তারা ট্রাকটি ভাঙ্গচুর চালিয়ে জব্দকৃত মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলায় শওকত আলীর মাথায় ও নাকে আঘাত লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ইসলামবাগে হামলায় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার নাকে ও মাথায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।