পরিণীতি চোপড়ার পুরোনো ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫

পরিণীতি চোপড়ার পুরোনো ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ |
বলিউড সেনসেশন পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা দম্পতি বিয়ের দুই বছরের মাথায় সুখবর দিলেন। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি স্বামী-স্ত্রী দুজনেই ঘোষণা করেছেন। এই খবরে পরিণীতি ও বাঘব পরিবারে খুশির জোয়ার বইছে। যদিও একটা সময়ে পরিণীতি বলেছিলেন— তিনি সন্তান দত্তক নিতে আগ্রহী। অতীত খুঁড়ে সেই পুরোনো মন্তব্য বার করেছেন নিন্দুকেরা। এরপর থেকেই সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার অভিনেত্রী। সোমবার (২৫ আগস্ট) তারকা জুটি ‘সিলমোহর’ দিলেন বাবা-মা হওয়ার গুঞ্জনে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এর ওপর গাণিতিক ভাষায় লেখা— ওয়ান প্লাস ওয়ান ইজ ইক্যুয়াল টু থ্রি। এর পাশাপাশি পরিণীতি চোপড়া লিখেছেন— আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায়

প্রকাশ করতে পারব না। এর আগে ২০১৩ সালের এক সাক্ষাৎকারে প্রেম, বিয়ে, সম্পর্ক, মাতৃত্ব নিয়ে পরিণীতি চোপড়া বলেছিলেন, তিনি বাচ্চা খুব ভালোবাসেন। আমি সন্তান দত্তক নিতে চাই। অভিনেত্রী বলেন, আসলে আমি অনেকগুলো বাচ্চা চাই। এতবার তো সন্তানধারণ করতে পারব না। তাই দত্তক নেওয়াই ভালো। এ মন্তব্য ছড়িয়ে পড়তেই নিন্দুকেরা খোঁচা দিয়ে বলছেন— দত্তক কি আর নেবেন। সন্তানধারণের পথই তো বেছে নিলেন। সেই সাক্ষাৎকারেই প্রেম নিয়ে অভিনেত্রী আরও বলেছিলেন, আমি ওই গড়পড়তা প্রেম একদম পছন্দ করি না। ন্যাকা ন্যাকা উপহার বা ফুল আমার পোষায় না। ছেলেরা যখন রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রস্তাব দেয়, আমার অসহ্য লাগে। মনে হয়, এক চড় মারি। আমার সাধারণ সম্পর্ক ভালো লাগে।

তুমি আমার বাড়িতে এসো অথবা আমি তোমার বাড়িতে যাই। আমরা একসঙ্গে আড্ডা দিই, টিভি দেখি অথবা পিৎজা খাই। তবে পুরোনো অন্য আরেক সাক্ষাৎকারে পরিণীতি বলেছিলেন, যা-ই হয়ে যাক, তিনি কখনই কোনো রাজনীতিককে বিয়ে করবেন না। কিন্তু সেই রাজনীতিবিদেরই প্রেমে পড়েন অভিনেত্রী। রাঘব আম আদমি পার্টির নেতা এবং রাজ্যসভার সদস্য। ২০২৩ সালে চার হাত এক করেন পরিণীতি ও রাঘব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল