ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
পরিচালকের সঙ্গে লিভ-ইনে সামান্থা
বলিউডের আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ভালোবেসে বিয়ে করেছিলেন আরেক অভিনেতা নাগা চৈতন্যকে।
কিন্তু তাদের ভালোবাসার সংসার বেশি দিন টিকেনি। ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সামান্থা । নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও অভিনেত্রী কাউকে মন দিতে পারেননি এতদিন।
মুখে না বললেও বিবাহ বিচ্ছেদের পর বেশ মনমরা হয়ে থাকতেন তিনি। ভক্তরাও চাইতেন যাতে অভিনেত্রী নতুন কারও প্রেমে পড়ুক। অবশেষে দ্বিতীয়বার প্রেমে পড়লেন সামান্থা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী, যেখানে একটিতে দেখা যায় ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর কাঁধে মাথা রেখে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সামান্থার হাসি মুখ দেখেই আর বুঝতে বাকি ছিল না
যে নায়িকার জীবনে এসেছে দ্বিতীয় বসন্ত। সামান্থার নতুন প্রেমিক রাজের বিয়ে হয়েছিল ২০১৫ সালে সালে। শ্যামলী দে- এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। তবে ২০২২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। শ্যামলী ইতোমধ্যেই সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন ‘রং দে বসন্তী’, ‘ওমকারা’ সহ বেশ কিছু ছবিতে। চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। রাজ এবং শ্যামলীর বিবাহ বিচ্ছেদের পরেই ‘সিটাডেল হানি বানি’ ছবিতে কাজ করার সময় রাজের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় সামান্থার। তবে ছবি প্রকাশ্যে আনলেও নিজেদের সম্পর্ক নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি সামান্থা বা রাজ কেউই। তাহলে কবে বিয়ে করবেন তারা? ভারতীয় সংবাদমাধ্যমসূত্রের খবর, সামান্থা এবং রাজ নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। বিয়ে নয়
বরং এখন লিভ-ইন করবেন তারা। একত্রে বসবাস করার জন্যই নাকি ইতোমধ্যেই বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন এই জুটি। এদিকে রাজ এবং সামান্থার ছবি প্রকাশ্যে আসার পরেই একটি ইঙ্গিতবহ পোস্ট করেন পরিচালকের প্রাক্তন স্ত্রী শ্যামলী। যেখানে রাজ ও তার বর্তমান প্রেমিকাকে আশীর্বাদ এবং ভালোবাসা জানিয়ে একটি নোট লেখেন তিনি। তবে শ্যামলী ভালোবাসা জানালেও সামান্থার প্রাক্তন স্বামী নাগার তরফ থেকে এখনও কোনও মন্তব্য শোনা যায়নি।