পরকীয়া প্রেমিকাকে কুপিয়ে চোখ, হাত বিচ্ছিন্ন করে খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

পরকীয়া প্রেমিকাকে কুপিয়ে চোখ, হাত বিচ্ছিন্ন করে খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের হাতে সীমা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আগানগর ছোট মসজিদ এলাকার একটি ফ্ল্যাট বাসায় পরকীয়া প্রেমিকাকে কুপিয়ে চোখ, হাত বিচ্ছিন্ন করেন ইমাম হোসেন (২০)। গুরুতর জখম অবস্থায় সীমা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ইমাম হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ছোট মসজিদ এলাকার নাজির উদ্দিনের বাড়ির নিচতলায় ভাড়া দেওয়া দুই রুমের ফ্ল্যাটের এক রুমে দরজা বন্ধ করে সীমাকে বঁটি দিয়ে কুপিয়ে চোখ, হাত বিচ্ছিন্ন করে দেয় ইমাম হোসেন। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। বাড়ির মালিকের

ছেলে রাকিব হোসেন এসব তথ্য জানান। তিনি আরও জানান, যে রুমে এ ঘটনা ঘটেছে সেই রুম ভাড়া নিয়ে ইমাম হোসেনের মামা শাহীন পরিবার নিয়ে থাকেন। ফ্ল্যাটের অন্য রুমে আরেকটি পরিবার থাকে। সম্প্রতি ইমাম হোসেন গ্রামের বাড়ি ভোলা থেকে মামা শাহীনের বাসায় উঠেছেন। গতকাল শাহীন সপরিবারে গ্রামের বাড়ি বেড়াতে গিয়েছেন। ভাগ্নে ইমাম হোসেনকে বাসায় একা রেখে যান। মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে ইমাম হোসেন ও নিহত নারী বাইরে থেকে ফ্ল্যাটে এসে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। এর কিছু সময় পর ভিকটিমের চিৎকার শুনে এগিয়ে গেলেও ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তারা কিছুই করতে পারেননি। কিছুক্ষণ পর হাতে বঁটি নিয়ে দরজা খুলে বাইরে

বেরিয়ে আসে। উপস্থিত সবাইকে ভয় দেখিয়ে সরে যেতে বলে। এরপর সে বটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে; কিন্তু এলাকাবাসী তাকে ধরে ফেলেন। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এদিকে ঘটনার পরপরই সীমা বেগমের স্বামী আক্তার হোসেন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আটকের পর ইমাম হোসেন জানান, ওই নারী তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করত। এজন্য তাকে তিনি নৃশংসভাবে কুপিয়েছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ইমাম হোসেনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভিকটিমের সঙ্গে ইমাম হোসেনের ‘রিলেশন’ ছিল। তিনি ক্ষোভ থেকে এ ঘটনা ঘটিয়েছেন। পুরো ঘটনা তদন্ত করে

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওসি আরও জানান, ইমাম হোসেনের বাড়ি ভোলা জেলায়। সেখানকার একটি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকায় এসেছেন স্নাতকে ভর্তি হতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ