নেপাল পরিস্থিতির ওপর নজর রাখছে ঢাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপাল পরিস্থিতির ওপর নজর রাখছে ঢাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫ |
নেপালে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন দেশটির প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি। বিক্ষোভের জেরে দেশটিতে এখনও সংঘাত বিদ্যমান। নেপালের পরিস্থিতির ওপর তাই নজর রাখছে ঢাকা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, নেপাল পরিস্থিতির ওপর আমরা দৃষ্টি রাখছি। সেখানে হাইকমিশনের সঙ্গে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। তারা আমাদের আপডেট পরিস্থিতি জানাচ্ছে। আপাতত নেপাল ভ্রমণ পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আমাদের নাগরিকদের সুরক্ষার বিষয়টিও দেখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নেপাল থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সদস্যদের আজ দেশে ফেরার কথা থাকলেও সেখানকার বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় সব ফ্লাইট বাতিল

করা হয়। এতে তারা আটকা পড়ে গেছেন কাঠমান্ডুতে। জাতীয় দলের খেলোয়াড়রা ছাড়াও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা কার্যক্রমে সেখানে অবস্থান করছিল, তারাও কাঠমান্ডুতে আটকা পড়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!