নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
অস্থির নেপাল স্থির হতে না হতেই আবারও আন্দোলনের হাওয়া বইছে কাঠমান্ডুতে। রাজনৈতিক সংকট রূপ নিয়েছে নতুন পর্বে। এবার দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিরও পদত্যাগ চাইছেন জেন-জিরা। রোববার মধ্যরাতে আন্দোলনের প্রথম সারিতে থাকা সুদান গুরুংয়ের নেতৃত্বে বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা। সুশীলার পদত্যাগ চেয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। সোমবার নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হন তিন মন্ত্রী। এদিন দুপুরে শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শপথ নেন তারা। রোববার মধ্যরাতের কিছু আগেই এই অনুমোদন দেন সুশীলা। আর এতেই ঘটে বিপত্তি। আবারও ক্ষিপ্ত হয়ে উঠেন তরুণরা। অভিযোগ, তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়েছেন সুশীলা। কাঠমান্ডু পোস্ট। বিক্ষোভকারীরা বলেছেন, তরুণদের

সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে। গুরুং ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখান থেকে নেতা বসিয়েছি, সেখান থেকেই তুলে ফেলব।’ তিনি অভিযোগ করে বলেছেন, অ্যাডভোকেট ওম প্রকাশ আর্যাল ভেতর থেকেই নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন! এতে গত সপ্তাহের বিক্ষোভে হতাহতদের স্বজনদেরও সঙ্গে এনেছিলেন গুরুং। মন্ত্রণালয়ে সাবেক অর্থসচিব রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী, আইনজীবী ওম প্রকাশ আর্যালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিংকে জ্বালানি ও সেচমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা। রোববার তাদের নাম ঘোষণা করা হয়। সোমবার দুপুরে শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শপথ নেন

তারা। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাদের শপথবাক্য পাঠ করান। পাশাপাশি ঘিসিংকে পদ্ম কাঠামো ও পরিবহণ এবং নগর উন্নয়ন ও অতিরিক্ত আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো, পদ্ম কাঠামো, পরিবহণ ও নগর উন্নয়ন। এ তিনজনসহ সুশীলার নতুন কার্যালয়ে সর্বোচ্চ থাকছেন ১৫ জন। স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী ওম প্রকাশ আর্যাল : সুপ্রিমকোর্টের আইনজীবী ওম প্রকাশ আর্যালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৬ সালে তিনি দুর্নীতি দমন কমিশনের (সিআইএএ) প্রধান লোকমান সিং কার্কির নিয়োগের বিরুদ্ধে রিট করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। পরে ওই মামলার রায়েই কার্কির অভিশংসনের পথ খোলে। সম্প্রতি তিনি সাবেক প্রধানমন্ত্রী কেপি অলি ও ভূমি ব্যবস্থাপনা মন্ত্রী বালা রাম অধিকারীর

বিরুদ্ধে গিরিবন্ধু চা বাগান জমি কেলেঙ্কারিতে আদালতের রায় বাস্তবায়ন না করার অভিযোগে রিট দায়ের করেছিলেন। আর্যাল অতীতে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও আন্তর্জাতিক আইন সংস্থা (আইসিজে) জেনেভা অফিসে কর্মরত ছিলেন। অর্থমন্ত্রী রমেশ্বর খানাল: প্রশাসনে তিন দশকের অভিজ্ঞ সাবেক অর্থ সচিব রমেশ্বর খনালকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি হিসাব, করনীতি ও ক্রয়নীতিতে সংস্কার আনার কৃতিত্ব তার। তিনি কৃষি উন্নয়ন ব্যাংক ও নেপাল রাষ্ট্র ব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠানের বোর্ডে দায়িত্ব পালন করেছেন। গত বছর তার নেতৃত্বে গঠিত উচ্চস্তরের অর্থনৈতিক সংস্কার কমিশন সম্প্রতি ৪৪০ পৃষ্ঠার সুপারিশপত্র প্রকাশ করেছে, যেখানে ভারতীয় রুপির সঙ্গে স্থায়ী বিনিময় হার পুনর্বিবেচনা ও রাজনৈতিক দলগুলোকে অনুদান দেওয়ার প্রস্তাব রাখা হয়।

খনাল ঘোষণা দিয়েছেন, তিনি বেতন, সরকারি বাড়ি, গাড়ি বা দেহরক্ষী নেবেন না। অবকাঠামো ও জ্বালানি মন্ত্রী কুলমান ঘিসিং: বিদ্যুৎ সংকট নিরসনে পরিচিত কুলমান ঘিসিংকে জ্বালানি, পানি সম্পদ ও সেচ, নগর উন্নয়ন এবং শারীরিক অবকাঠামো ও পরিবহন এই তিনটি গুরত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৬ সালে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রধান হিসেবে তিনি শিল্প কারখানায় বিশেষ সংযোগ বন্ধ করে জনগণের মধ্যে বিদ্যুৎ বণ্টন করেন। পাশপাশি দীর্ঘ ১৮ ঘণ্টার লোডশেডিং বন্ধ করতে সক্ষম হন। তার নেতৃত্বে নতুন জলবিদ্যুৎ প্রকল্প চালু হওয়ায় বর্তমানে নেপাল বিদ্যুৎ উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি