নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৬

নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৬ |
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা কাটছেই না। বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ সময়ও নেই, এমন সময়েও তিনি চোটে পড়ে আছেন, যা তাকে ঘিরে ধোঁয়াশা বাড়িয়েই যাচ্ছে। তবে এবার কোচ কার্লো আনচেলত্তি তার ইনজুরি নিয়ে নতুন তথ্য দিয়েছেন। ব্রাজিলের কোচ জানিয়েছেন নেইমারের কাফ মাসলের সেই চোট সেরে উঠছে, তিনি দ্রুতই ধাক্কাটি কাটিয়ে উঠছেন। এমনকি সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তিনি খেলতে পারবেন বলে শনিবার জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। নেইমার তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছিল। তবে আনচেলত্তি জানিয়েছেন, ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ভালোভাবেই ফিটনেস ফেরানোর কাজ করে

যাচ্ছেন। ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি সে খুব শিগগির ফিরে আসবে। উদ্বোধনী ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে সে থাকবে।’ বার্সেলোনা ও পারি সেইন্ট জার্মেইঁর সাবেক এই তারকা এখন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন। ব্রাজিলের বিশ্বকাপের আগের দুটি প্রস্তুতি ম্যাচে তিনি থাকছেন না। রোববার মারাকানায় পানামার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর সোমবার নিউ জার্সিতে ক্যাম্প করবে দলটি। ৬ জুন ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করবে তারা। আনচেলত্তির ২৬ জনের বিশ্বকাপ দলে নেইমারের জায়গা পাওয়া অনেককেই চমকে দিয়েছে। চোট ও ফর্মহীনতার কারণে প্রায় তিন বছর জাতীয় দলে তাকে ডাকা হয়নি। তবে নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। সেলেসাওর হয়ে ১২৮ ম্যাচে

তার গোল ৭৯টি। এটি হবে তার চতুর্থ বিশ্বকাপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট