নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫

নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ |
ভারতের গুজরাটের আহমেদাবাদে শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। যেখানে সর্বোচ্চ পুরস্কার জিতেছে কিরণ রাওয়ের সিনেমা ‘লাপতা লেডিজ’। জিতে নিয়েছে বিভিন্ন বিভাগে মোট ১৩টি পুরস্কার। এদিন নজর কেড়েছেন আলিয়া ভাটও। ‘জিগরা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী। এই অ্যাওয়ার্ড প্রাপ্তির সঙ্গে সঙ্গেই নিজের ক্যারিয়ারে এক নতুন ইতিহাস গড়েছেন আলিয়া। জিতে নিয়েছেন অভিনয় জীবনের ষষ্ঠ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দুই প্রজন্মের অভিনেত্রী নূতন ও কাজলের রেকর্ডকে আলিয়া ছাপিয়ে গেছেন এই পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে। বলিউডের দুই কিংবদবন্তি অভিনেত্রী এই পুরস্কার জিতেছিলেন মোট পাঁচবার। আর এখানেই তাদের ছাপিয়ে গেছেন আলিয়া। শুরুর দিকে এই পুরস্কারপ্রাপ্তিতে এগিয়ে ছিলেন মীনা কুমারী, ১৯৬৬ সালে ‘কাজল’ সিনেমার জন্য চতুর্থ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন

তিনি। তার সেই রেকর্ড ভাঙেন ১৯৭৯ সালের ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর জন্য পঞ্চম জাতীয় পুরস্কার পেয়ে কিংবদন্তি অভিনেত্রী নূতন। পরবর্তীতে একই বিভাগে সমসংখ্যক পুরস্কার পেয়েছিলেন নব্বই দশকের অভিনেত্রী কাজল। পঞ্চম অ্যাওয়ার্ডটি তিনি জিতেছিলেন ২০১১ সালে ‘মাই নেম ইজ খান’ সিনেমার জন্য। এবার সেই সব রেকর্ড ভাঙলেন আলিয়া। এদিকে এই তুলনাতে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে সামাজিকমাধ্যমে। অনেকেই বলেছেন ‘কাজল বা নূতনের থেকে বেশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আলিয়া পেতেই পারেন। কিন্তু তার অর্থ এই নয় যে আলিয়া ও তারা দু’জন সমকক্ষ। ’ কেউ আবার বলেছেন, ‘পাকাপাকিভাবে এই পুরস্কার আলিয়াকেই দেওয়া হোক। এটা তো এখন তার প্রাপ্য হয়ে গিয়েছে’, আবার কেউ বলেছেন, ‘কিংবদন্তি অভিনেত্রীদের প্রসঙ্গ উঠলে সবাই মীনা

কুমারী, ওয়াহিদা রহমান বা নূতনের কথাই বলবেন। তারপরের প্রজন্মের অভিনেত্রী কাজল বা মাধুরী দীক্ষিতের কথাও বলতে পারেন কিন্তু কেউ আলিয়ার উদাহরণ দেবেন না। ’ বলে রাখা ভালো, এর আগে ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গল্লি বয়’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ও ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জন্য ফিল্মফেয়ারে পাঁচবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া। তবে এবারের পুরস্কার তার অভিনেত্রী জীবনের মুকুটে নয়া পালক যোগ করল তা বলাই যায়। এনএটি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার