নিলামে কেন্দ্রীয় ব্যাংক তুলে নিল ২০৮৩ কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪

নিলামে কেন্দ্রীয় ব্যাংক তুলে নিল ২০৮৩ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশ ব্যাংক বিলের পাঁচটি নিলামে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে ২ হাজার ৮৩ কোটি টাকা। সর্বশেষ গত বুধবার ৫০০ কোটি টাকা তুলেছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে দুর্বল ৬টি ব্যাংককে যে সাড়ে ২২ হাজার কোটি টাকা দিয়েছে, মূল্যস্ফীতিতে তার প্রভাব এড়াতে উদ্বৃত্ত তারল্য থাকা বিভিন্ন ব্যাংক থেকে ধারের মাধ্যমে টাকা তুলছে। আইএমএফও চায় নিলামের মাধ্যমে বাজার থেকে টাকা উঠে আসুক। এ ছাড়া বর্তমান বাস্তবতায় নতুন করে বাজারে যেন বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা না দেয়, তার সুপারিশ করেছে সংস্থাটি। জানা গেছে, আইএমএফ প্রতিনিধি দলের গত বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত সমাপনী বৈঠকে নতুন করে কোনো ধরনের তারল্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে

সতর্ক করা হয়। ইতোমধ্যে দেওয়া টাকা যত দ্রুত সম্ভব বাজার থেকে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে তারা। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে টাকা তোলার জন্য পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ট্রেজারি বিল ও বন্ডের নিয়মিত নিলামের পাশাপাশি এখন বাংলাদেশ ব্যাংক বিলের বিপরীতে বাজার থেকে টাকা তোলা হচ্ছে। চলতি মাসে চারটি নিলামের সবই হচ্ছে ৯০ দিন মেয়াদি। আগামী বৃহস্পতিবার সর্বশেষ নিলাম অনুষ্ঠিত হবে। গত বুধবার ১১ দশমিক ৫৭ শতাংশ সুদে ৫০০ কোটি টাকা তোলা হয়। এর আগে বাংলাদেশ ব্যাংক ১১ ডিসেম্বর ৩৩০ কোটি এবং ৫ ডিসেম্বর ৩০০ কোটি টাকা নেয় ১১ দশমিক ৬৩ শতাংশ সুদে। আর ৩০ দিন মেয়াদি নিলামের বিপরীতে ২৭ নভেম্বর

৪৫৩ কোটি এবং ২০ নভেম্বর ৫০১ কোটি টাকা উত্তোলন হয়েছে। সুদহার ছিল ১১ দশমিক ১০ শতাংশ। ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নিয়ে ঘোষণা দেন, নতুন করে টাকা ছাপিয়ে কাউকে ঋণ দেওয়া হবে না। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে ভালো ব্যাংক থেকে দুর্বল কয়েকটি ব্যাংককে টাকা দেওয়ার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে সেই উদ্যোগে তেমন সাড়া না পেয়ে শেষ পর্যন্ত সরাসরি কেন্দ্রীয় ব্যাংক ৬টি ব্যাংককে সাড়ে ২২ হাজার কোটি টাকা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এমনিতেই দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে আছে। এ সময়ে সরাসরি টাকা ছাপলে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়ে। তবে সংকটে থাকা ব্যাংকগুলো যদি

দীর্ঘদিন ধরে আমানতকারীর টাকা ফেরতে ব্যর্থ হয়, পুরো খাতে তার নেতিবাচক প্রভাব পড়ে। উভয় সংকটে পড়ে দুর্বল কয়েকটি ব্যাংককে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া হয়। তবে সামগ্রিকভাবে বাজারে মুদ্রা সরবরাহ কমানোর উদ্যোগ চলমান আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে