নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ October, ২০২৬

আরও খবর

গ্রেপ্তার আর মব আতংকের মাঝেই শেখ হাসিনার জন্মদিন পালনঃ কেক কাটা হয়েছে ঘরের ভেতরে, গোপনে

শুধুমাত্র ছাত্রলীগ নেতার সাথে পরিচয় থাকার কারণে চবি শিক্ষার্থীকে রাতভর পিটিয়ে পুলিশে দিল শিবির

বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের প্রস্তুতির সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

মা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পুত্র সজীব ওয়াজেদের আবেগঘন বার্তা

“জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল

শেখ হাসিনার জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি

শেখ হাসিনার জন্মদিনে ‘কেক কাটার অপরাধে’ আটক ১৫

নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ October, ২০২৬ |
নির্বাচনের আগের দিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল’ ক্লার্ক বা মুহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী আব্দুল বাতেন মুহুরি। ১লা অক্টোবর, বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে এ দিন রাতে ফলাফল ঘোষণা করে সমিতি গঠিত নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বারের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল বাতেন কুড়িগ্রাম জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকনের আইনজীবী সহকারী। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। গত ২৯শে সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় তাকে আদালত প্রাঙ্গণ

থেকে গ্রেপ্তার করে পুলিশ। নির্বাচনে পরাজিত করতে তাকে গ্রেপ্তার করানো হয়েছিল বলে অভিযোগ তার সমর্থক মুহুরিদের। জানা গেছে, রাজনৈতিক কারণে আব্দুল বাতেনকে তথাকথিত সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে জানা গেছে, নির্বাচনে ১৪ সদস্যের প্যানেলের মধ্যে আব্দুল বাতেন সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮ জন বিজয়ী হয়েছেন। সমিতির সভাপতি পদে আব্দুল বাতেন পেয়েছেন ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমেদ পেয়েছেন ১৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আব্দুল বাতেনের প্যানেলের আরেক মুহুরি আতিয়ার রহমান। তিনি পেয়েছেন ১৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান পেয়েছেন ১০১ ভোট। নির্বাচনে মোট ভোটার ৩৬২। ভোট প্রদান করেছেন ৩৫৮

জন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, নির্বাচনের এক দিন আগে একজন প্রার্থীকে গ্রেপ্তার করায় নির্বাচন কমিশনার হিসেবে আমি মর্মাহত হয়েছি। আব্দুল বাতেনকে কেন গ্রেপ্তার করা হয়েছে আমি জানি না। তাকে গ্রেপ্তার করার কারণে সে অনেক সহানুভূতি ভোট পেয়েছে এবং তার প্যানেলের সংগরিষ্ঠ সদস্য বিজয়ী হয়েছে, বলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’ ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা