ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাঙ্গুনীয়ায় চাঁদা না দেওয়ায় খেত পাহারা দিতে গিয়ে নৃশংসভাবে খুন কৃষক, দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২
৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২
হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫
বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না
কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে বাস, গৃহবধূ নিহত
গাজীপুরের কাপাসিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে বাসের চাপায় মিনা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার টোক ইউনিয়নের চেওরাইদ গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত মিনা বেগম (৬০) ওই গ্ৰামের শুক্কুর আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথের সাথী পরিবহণের একটি যাত্রীবাহী বাস কাপাসিয়া থেকে টোকের দিকে যাচ্ছিল। বাসটি চেওরাইদ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে শুক্কুর আলীর বাড়ির টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় উঠানে থাকা মিনা বেগম বাসটির চাপায় ঘটনাস্থলেই মারা যান।
ওসি কামাল হোসেন বলেন, ওই নারী ঘটনাস্থলে মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





