নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে ঊর্বশী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে ঊর্বশী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলার যেন বিতর্ক পিছু ছাড়ছে না। কোনো মন্তব্য করলেই নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। সম্প্রতি নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে ফের বাক্যবাণে বিদ্ধ হলেন ‘দাবিড়ি দিবিড়ি’খ্যাত অভিনেত্রী। সুন্দরী প্রতিযোগিতা থেকে সোজা বলিউড পা রাখেন ঊর্বশী রাউতেলা। বেশ কয়েকটি সিনেমা ও সিরিজেও দেখা গেছে তাকে। সম্প্রতি মিস ইউনিভার্সের বিচারকও হয়েছিলেন এ অভিনেত্রী। এবার তাকে নিয়ে আবার নতুন করে বিতর্কের শুরু। উত্তরাখণ্ডের মেয়ে উর্বশী রাউতেলা। এবার নিজের বাবার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে সমালোচনার শিকার হলেন অভিনেত্রী। তিনি বলেন, উত্তরাখণ্ডের মেয়ে বলেই তিনি সব দিক থেকেই সুন্দরী। সম্প্রতি বাবার রূপের বর্ণনা দিতে গিয়ে ঊর্বশী বলেন, ‘উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা ও

সুন্দর। আমার বাবাকেই দেখুন। তার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফর্সা, সুন্দর ও লম্বা। একেবারে সুপারমডেলের মতো।’ উর্বশীর এ মন্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তে। দেখা যায় অভিনেত্রী বলছেন— উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা ও সুন্দর। এরপর নিজের বাবার সৌন্দর্যের বর্ণনাও দিয়েছেন তিনি। ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনো দিকের মানুষের চেয়েই উত্তরাখণ্ডের বাসিন্দারা সব দিক থেকে অনেক বেশি সুন্দর। এই মন্তব্যের জন্য তার দিকে ধেয়ে আসে কটাক্ষ। নেটিজেনদের সমালোচনায় তিনি বিদ্ধ। উর্বশী বলেন, আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক। এর মধ্যে কৃত্রিম কিছু নেই। আমি তো উত্তরাখণ্ডের মানুষ। জন্মের পর থেকেই এখানকার মানুষ সুন্দর। তাই কৃত্রিমভাবে কোনো কিছুর

দরকার পড়ে না। নিজের দিদিমার সঙ্গে অভিনেত্রী বৈজয়ন্তীমালার তুলনাও করেন অভিনেত্রী। তিনি বলেন, আমার দিদিমা বৈজয়ন্তীমালার থেকে কম সুন্দর নয়। তার বয়স এখন ৯০ বছর। এখনো তার মুখের ত্বক টানটান। আসলে জিনের ওপরে অনেক কিছু নির্ভর করে। সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই উর্বশীকে এক নেটিজেন বলেছেন, আপনি সবসময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কীভাবে? আরেক নেটিজেন বলেছেন, আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন, যিনি আপনার এসব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, নেপথ্যে কী? বাস ভাড়া বাড়াল সরকার মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক শুক্রবারের মধ্যেই: ট্রাম্প ঢাকাসহ ২৩ জেলায় বাড়বে তাপপ্রবাহ লেবাননে সম্পদ লুট করছে ইসরাইলি সেনারা সিনেমায় আসা নিয়ে যা বললেন সিয়ামপত্নী দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ বাংলাদেশে জ্বালানি সংকটের আশঙ্কায় থমকে যাচ্ছে গার্মেন্টস খাত, ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতে সেচ সংকটে বিপর্যয়: “কৃষি কার্ড” নিয়ে পাম্পে পাম্পে ঘুরেও ডিজেল পাচ্ছেন না কৃষক, বোরো ধানে চিটা পড়ার আশঙ্কা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চালের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে বাড়ছে আদানির ইউনিট বন্ধ, জ্বালানি সংকটে লোডশেডিং বেড়েই চলেছে তেলের লাইনে দাঁড়াতেও ‘ভাড়া চালক’ সংকটে নতুন ব্যবসা আর্থিক অনিয়মের অভিযোগে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল, নতুন সেনসেশনের খেলা নিয়ে শঙ্কা যাই, ব্যারিস্টার সারা হোসেনকে আরেকটি লাইক দিয়ে আসি…