নিজেকে বিত্তবান না ভেবে পারি না : অভিনেতা বাসার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪

নিজেকে বিত্তবান না ভেবে পারি না : অভিনেতা বাসার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৪ |
ছোটপর্দার বহুল পরিচিত মুখ অভিনেতা খায়রুল বাসার। টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ-সহ সব মাধ্যমেই অভিনয়গুণে প্রশংসিত তিনি। বৈচিত্র্যময় বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য দর্শকমহলেও আলাদা কদর রয়েছে এই অভিনেতার। সম্প্রতি জন্মদিন ছিল এ অভিনেতার। আর জীবনের বিশেষ দিনটি উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তাদের শুভেচ্ছা-ভালোবাসার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে এ নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন খায়রুল বাসার। সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে ফেসবুকে এ অভিনেতা লিখেছেন, ‘কী করে এতো ভালোবাসেন আপনারা? আপনাদের ভালোবাসার কাছে নিজেকে নিঃস্ব লাগে। সামান্য এক ছেলে হিসেবে আপনাদের যে ভালোবাসা পেয়েছি এতটুকু জীবনে, তাতে আমি নিজেকে বিত্তবান না ভেবে পারি না।’ ‘আমার যতটুকু ঐশ্বর্য

আছে বলে মনে করি তা আপনাদের ভালোবাসা। আপনাদের যেন এভাবেই পাশে পাই, মরণের পরও যেন আমার একা বোধ না হয়। যেন দোয়া পাই আপনাদের। আমি অত্যন্ত আপ্লুত।’ তিনি লিখেছেন, ‘জন্মদিনের অগণিত শুভেচ্ছা বার্তার কোনো প্রতিউত্তর এখনো দিতে পারিনি। ব্যস্ততা অনুপাতে আমার সামর্থ্যকে মেনে নিন। আপনাদের সবার লেখাই পড়া হয়, আপনারা প্রত্যেকেই আমার একান্ত ভালোবাসা।’ সবশেষ এ অভিনেতা লিখেছেন, ‘আপনাদের শুভাশিস আমাকে সুন্দর, সাহসী এবং সৎ রাখবে আমার চিন্তায়, পথ চলায় এবং লক্ষ্যে। নিশ্চয়ই ভালো কাজের মধ্য দিয়ে আপনাদের পাশে থাকব। ইনশাআল্লাহ...। ভালোবাসা জানবেন, কৃতজ্ঞতা জানবেন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়