নিউইয়র্কে চালু হচ্ছে বড় আকারের অভিবাসী আশ্রয়কেন্দ্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫

নিউইয়র্কে চালু হচ্ছে বড় আকারের অভিবাসী আশ্রয়কেন্দ্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ |
নিউইয়র্ক শহরের ব্রঙ্কসে একটি বড় আকারের অভিবাসী আশ্রয়কেন্দ্র চালু করতে যাচ্ছে নগর কর্তৃপক্ষ। যদিও শহরের অনেক আশ্রয়কেন্দ্র ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে, তবু অভিবাসীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে নতুন এই কেন্দ্রটি চালু করা হচ্ছে। ব্রঙ্কসের ব্রুকনার বুলেভার্ডের কাছাকাছি শিল্প এলাকায় সাততলা একটি ওয়্যারহাউজকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এখানে ২ হাজার ২০০ জন একক পুরুষের থাকার ব্যবস্থা থাকবে। শহরের রেকর্ড অনুযায়ী, গত মাসে এই ভবনটিকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে রূপান্তরের জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে। এই কেন্দ্রটি সিটির হাউজিং রিকভারি অপারেশনস অফিস পরিচালনা করবে। এটি মূলত র‍্যান্ডালস আইল্যান্ড ও অন্যান্য বন্ধ হয়ে যাওয়া বড় কেন্দ্রগুলোর ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হবে। আশা করা হচ্ছে,

কয়েক মাসের মধ্যে এটি কার্যক্রম শুরু করবে। শহরের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, শহরে আশ্রিত অভিবাসীদের সংখ্যা কমে আসছে। তবে এখনও ৫০,০০০ এর বেশি অভিবাসী স্থানীয় আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছেন। ২০২২ সালের বসন্ত থেকে শহরটি প্রায় ২০০টি নতুন আশ্রয়কেন্দ্র খুলেছে। তবে আগামী জুন মাসের মধ্যে আরও ১৩টি আশ্রয়কেন্দ্র বন্ধ করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ক্লিনটন হিলের হল স্ট্রিট কেন্দ্রও রয়েছে। মেয়র অ্যাডামস বলেন, ‘আমাদের নেওয়া নীতিগুলো এবং আমাদের কর্মীদের নিরলস প্রচেষ্টা এই অভূতপূর্ব সংকটকে সৃজনশীলভাবে মোকাবেলা করতে সহায়তা করেছে। আজকের ঘোষিত বন্ধের সিদ্ধান্ত আমাদের মানবিক প্রচেষ্টার আরেকটি সফল উদাহরণ।’ নিউ ইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের প্রেসিডেন্ট মুরাদ আওয়াদে বলেছেন, ‘মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা উচিত নয়। তাদের প্রয়োজনীয় সেবা প্রদান করতে

হবে যাতে তারা স্থায়ীভাবে আশ্রয় নিতে পারে। ক্রমাগত নতুন আশ্রয়কেন্দ্র তৈরি করা সমস্যার সমাধান নয়।’ শহরটি বর্তমানে নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে যেখানে বিভিন্ন আশ্রয়কেন্দ্র বন্ধ করার ফলে অভিবাসীদের নতুন কেন্দ্রগুলোতে স্থানান্তর করা হচ্ছে। গত সপ্তাহে বুশউইকের একটি আশ্রয়কেন্দ্রের একক পুরুষদের র‍্যান্ডালস আইল্যান্ডে স্থানান্তর করা হয়। একই সময়ে ফ্লয়েড বেনেট ফিল্ড থেকে পরিবারগুলিকে অন্যান্য কেন্দ্রগুলোতে স্থানান্তর করা হয়। শহরের হিসাব অনুযায়ী, গত ২৭ সপ্তাহ ধরে আশ্রয়কেন্দ্রে থাকা অভিবাসীদের সংখ্যা ধীরে ধীরে কমছে। মেয়র অ্যাডামস ভবিষ্যতে আরও আশ্রয়কেন্দ্র বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সিটি রেকর্ড বলছে, ব্রঙ্কসের ভবনটি ২০২৩ সালে ম্যাড ইকুইটিজ এবং সাউথ ব্রঙ্কস ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন (সোব্রো) দ্বারা কেনা হয়েছিল। মহামারীর আগে এটি

একটি অফিস বিল্ডিংয়ে রূপান্তরিত হয়েছিল। শহরের এই উদ্যোগ অভিবাসী সংকট সমাধানে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে এটি সিটি হলের বৃহত্তর পরিকল্পনার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান