না.গঞ্জে ফ্রি স্টাইলের ছিনতাই, ভিডিও ভাইরাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ April, ২০২৫

না.গঞ্জে ফ্রি স্টাইলের ছিনতাই, ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ April, ২০২৫ |
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এখন ফ্রি স্টাইলে চলছে ছিনতাই। পথচারীরা এর প্রতিবাদ না করে চুপচাপ মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করছে। বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যে সাইনবোর্ড এলাকায় বিসমিল্লাহ হোটেলের কাছে যানজটে আটকে পড়া একটি প্রাইভেটকারের দরজা খুলে লোকজনের কাছ থেকে সর্বস্ব ছিনতাই করে পালিয়ে যাচ্ছে কয়েকজন যুবক। ওই প্রাইভেটকারের পিছনে একটি যাত্রীবাহী বাস থেকে অনেকেই সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন। আর এ ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি তাই পুলিশও কিছু জানে না বলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। এভাবে অনেকেই ছিনতাকারী ও অপহরণকারী ভুয়া ডিবির হাতে সর্বস্ব হারালেও থানায় অভিযোগ

করেন না। ভুক্তভোগীদের অভিযোগ পুলিশ আগের চেয়েও এখন অনেক দুর্বল। থানায় অভিযোগ করলে উলটো হয়রানি হতে হয়। স্থানীয়রা জানান, আট কিলোমিটার এ সড়কের মাত্র কয়েকশ গজ সিদ্ধিরগঞ্জ থানাধীন হলেও বাকিটা ফতুল্লা থানা এলাকায়। এ সড়কের সাইনবোর্ড জালকুড়ি ও স্টেডিয়ামের সামনে পুলিশের তিনটি চেকপোস্ট ছিল। কয়েক বছর যাবৎ চেকপোস্টগুলো নেই। রহস্যজনক কারণে সড়কটি একেবারেই নিরাপত্তাহীনতায় রয়েছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, যারা অভিযোগ দেয় তাদের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান