নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
     ১০:৫২ অপরাহ্ণ

আরও খবর

শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ!

সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা

‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী

আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক

ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫২ 104 ভিউ
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) ও চার বছরের ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়। পুলিশ জানায়, বউবাজারে পলাশ ভূঁইয়া সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন হাবিবুল্লাহ শিপলু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজে পাশের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন শিপলু। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ জানান, বিকাল ৫টার দিকে

খবর পাই বাবুরাইল বউবাজারে একটি বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে তিনজনের মরদেহ পড়ে আছে। তিনি জানান, সকাল থেকে ওই ফ্ল্যাটের ভেতর থেকেই দরজা লক করা ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলে দরজা না খোলায় এবং ঘরের ভেতরে যারা আছে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজনের সন্দেহ হয়। পরে তারা তার আত্মীয়স্বজনদের খবর দেন। আত্মীয়স্বজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে তাদের ঘরের ভেতরে যাওয়ার জন্য বললে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান স্ত্রী মোহিনী আক্তার মীম (২৮) ও চার বছরের ছেলে আফরানের মুখের উপর বালিশচাপা দেওয়া আছে। পাশের ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন শিপলু। পরে

পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলু জানান, সমিতির গ্রাহকরা তার ও রমজান মিয়ার কাছে টাকা পেতেন। এই টাকার জন্য গ্রাহকরা প্রায়ই তাকে ও তার মালিককে চাপ দিত। এ নিয়ে এলাকায় শিপলু ও রমজান সমিতির মালিক রমজান আলী বেশ কয়েকবার লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন। মামলায় জড়িত হয়ে হেনস্তা হয়েছেন। গ্রাহকের টাকার চাপ সইতে না পেরেই সে দুনিয়া ছেড়ে চেলে গেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ভেতরে থেকে ঘরের দরজা লক করা ছিল। এতে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্বামী শিপলু স্ত্রী ও

সন্তানকে বালিশ দিয়ে চাপা দিয়ে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সোলাইমানির বন্ধু আয়াতুল্লাহ খামেনির জীবন কেমন ছিল? ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত ইরানের সরকার ফেলে দিতে হামলার পথ বেছে নেন ট্রাম্প এক মিনিটে খামেনিসহ ৪০ শীর্ষ ইরানি কর্মকর্তার মৃত্যু ঘটে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরান পুলিশের গোয়েন্দাপ্রধান নিহত খামেনির মৃত্যুতে যে প্রতিক্রিয়া হামাসের ইরান আক্রমণ করে আইনি জটিলতায় ট্রাম্প, ভবিষ্যত কী সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ ইরানে রাষ্ট্র ক্ষমতার উচ্চাকাঙক্ষী কে এই রেজা পাহলভি? নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব