নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ |
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে একটি স্বর্ণখনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত একশ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারু স্থানীয় সরকার এলাকার কাদাউরি গ্রামে অবস্থিত ওই স্বর্ণখনিতে এ দুর্ঘটনা ঘটে। খবরে বলা হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সারাদিন ধরে উদ্ধার তৎপরতা চালালেও এখনো বহু মানুষ খনির ভেতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির গভীরে শতাধিক খনিশ্রমিক কাজ করছিলেন। হঠাৎ মাটি ও পাথরের বিশাল অংশ ভেঙে পড়ে তারা চাপা পড়ে যান। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া সানুসি আওয়াল

নামের এক স্থানীয় বাসিন্দা জানান, এখন পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে তার এক চাচাতো ভাইও রয়েছেন। তিনি বলেন, ‘ধস নামার সময় ভেতরে শতাধিক খনিশ্রমিক ছিলেন। আমরা কয়েকজন ভাগ্যক্রমে বেঁচে গেছি। একশজনের বেশি শ্রমিকের মধ্যে মাত্র ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।’ অন্য এক আহত শ্রমিক ইসা সানি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে যায়। আমরা মাটির নিচে আটকে পড়েছিলাম। সত্যি বলতে আমরা বেঁচে ফিরেছি অলৌকিকভাবে।’ জামফারা স্টেট মাইনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মুহাম্মদু ইসা গণমাধ্যমকে জানান, উদ্ধারকাজে নেমে কয়েকজন স্বেচ্ছাসেবকও দম বন্ধ হয়ে মারা গেছেন। অক্সিজেনের অভাবের কারণে ভেতরে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি

বলেন, ‘এখনো অনেক মানুষ ভেতরে জীবিত বা মৃত অবস্থায় আটকে থাকতে পারেন।’ ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য বারবার চেষ্টা করা হলেও জামফারা অঙ্গরাজ্যের পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার কোনো সাড়া দেননি। ফলে সরকারি দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব পাওয়া যায়নি। উল্লেখ্য, নাইজেরিয়ার জামফারা অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরে অবৈধ স্বর্ণখনির জন্য পরিচিত। এসব খনির বড় একটি অংশ স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে। স্বর্ণ আহরণের অর্থনৈতিক লোভে হাজারো মানুষ প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ এসব খনিতে কাজ করতে বাধ্য হন। এর ফলে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া অবৈধ খনিগুলো থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো অর্থ সংগ্রহ করে, যা ওই অঞ্চলে সহিংসতা ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি