নভেম্বরে আসছে কুসুমের ‘শরতের জবা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪

নভেম্বরে আসছে কুসুমের ‘শরতের জবা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ |
নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘ পাঁচ বছর পর সিনেমায় ফিরছেন তিনি। তবে শুধু অভিনয় নয়, এবার তিনি পরিচালক হিসাবে আসছেন দর্শকদের সামনে। নভেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘শরতের জবা’। সিনেমাটির মুক্তি নিয়ে বেশ চাপেও আছেন এ অভিনেত্রী। মুক্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতেও বেশ ব্যস্ততা যাচ্ছে। কুসুম বলেন, ‘পরিস্থিতি যা-ই হোক, নভেম্বরে মুক্তির সিদ্ধান্ত চ‚ড়ান্ত। সেভাবে প্রস্তুতিও নিচ্ছি।কিছুদিনের ভিতর টিজার, ট্রেলার ও পোস্টার প্রকাশ পাবে।’ তিনি আরও বলেন, ‘সিনেমার শুটিং থেকে পরিচালনা, পোস্টের কাজ-এই পুরো সময়ে আমার পরিবার থেকে অনেক সহায়তা পেয়েছি। এজন্যই কাজটি খুব সুন্দরভাবে গুছিয়ে আনতে পেরেছি।’ পরিচালক হিসেবে

আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, নিজের অনুভ‚তি কেমন? উত্তরে কুসুম বলেন, ‘চিন্তায় আমি শেষ। নিজে না ঘুমিয়ে, ঠিকমতো না খেয়ে অন্যদের ভালো রাখতে হয়েছে। ২০০ কলাকুশলীর বিশাল টিম। কে কী খাবে, কোথায় থাকবে, এসব দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। পাশাপাশি অভিনয়ও করতে হয়েছে। অভিনয় করিয়েও নিতে হয়েছে। ক্যাপ্টেন হিসেবে চাপটা আমার কাঁধেই ছিল।’ প্রসঙ্গত, মডেলিং ও অভিনয় ছাড়া কুসুম শিকদারকে গানেও পাওয়া গেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’