নতুন সিনেমায় মৌরী মাহদী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫

নতুন সিনেমায় মৌরী মাহদী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ |
দিনাজপুরের মেয়ে মৌরী মাহদী ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা টান অনুভব করতেন। শৈশবে কথায় কথায় কেঁদে ফেলা কিংবা নাটকীয় ভঙ্গিতে কথা বলার অভ্যাসই যেন ছিল তার অভিনয়ের প্রস্তুতি। তিনি বলেন, ‘আম্মুই সবসময় বলতেন, ‘তোর তো নাটক-সিনেমায় থাকা উচিত। সেই কথাই আমার একমাত্র অনুপ্রেরণা।’ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এল.এল.এম সম্পন্ন করা মৌরী প্রথম আলোচনায় আসেন ২০১৯ সালের মিসেস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে তিনি সেরা ৬-এর মধ্যে জায়গা করে নেন। এরপর ধীরে ধীরে ফটোশুট, টিভিসি ও ওভিসির মাধ্যমে গড়ে তোলেন নিজেকে। ২০২২ সালে মুক্তি পায় তার প্রথম চলচ্চিত্র ‘বীরাঙ্গনা ৭১’। এবার তিনি আসছেন নতুন সিনেমা ‘বিশ্বাস করেন ভাই’–এ, যা পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক।

এখানে মৌরী অভিনয় করেছেন ‘দীপা’ চরিত্রে। কালো টাকা সাদা করার চক্রের গল্পে দীপা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় হাজির হবেন। সহশিল্পী হিসেবে তার সঙ্গে থাকছেন উজ্জল কবির হিমু। এছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন, রফিকুল কাদের রুবেল, সায়রা আহমেদ, যোজন মাহমুদ প্রমুখ। এ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে মৌরী বলেন, ‘‘বিশ্বাস করেন ভাই’ সিনেমাতে দর্শকরা আমাকে ভিন্নভাবে দেখবেন। আমি চাই তাদের মনে জায়গা করে নেওয়ার মতো প্রতিক্রিয়া।' ভবিষ্যতে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করাই তার লক্ষ্য। নতুন সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পটা মূলত সমাজে কালো টাকা সাদা করার চক্রকে ঘিরে। এটি কোনো রোমান্টিক ঘরানার সিনেমা নয়। তাই এখানে নায়ক বা নায়িকা বলে আলাদা করে

কাউকে সম্বোধনের সুযোগ আসে না। সিনেমার কাহিনিতে বিশেষ কিছু ভাইটাল চরিত্র আছে, তার মধ্যে একটি হলো দীপা, যেটি আমি করেছি। প্রত্যেক চরিত্রের আলাদা আলাদা গুরুত্ব আছে। দর্শক একটি সিরিয়াস এবং বাস্তবধর্মী গল্প দেখতে পাবেন।’ বর্তমানে মৌরী মাহদীর কাজ করার কথা চলছে সরকার রওনক রিপনের নতুন ফিচার ফিল্ম ‘দেউরি’–তে। নিজের পথচলা প্রসঙ্গে তিনি মনে করেন, মিডিয়াতে টিকে থাকতে হলে প্রচুর ধৈর্যের প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল