নতুন বছর নিয়ে যে প্রত্যাশার কথা জানালেন নগরবাউল জেমস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

নতুন বছর নিয়ে যে প্রত্যাশার কথা জানালেন নগরবাউল জেমস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউলখ্যাত মাহফুজ আনাম জেমস। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। গত বছরের শেষ প্রান্তে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতিয়েছেন তিনি। একই বছর প্রথমবার সৌদি আরবে কনসার্ট করেছেন। এছাড়া বছরজুড়েই বিশ্ব্যব্যাপী কনসার্ট করে মাতিয়েছেন সংগীতপ্রেমীদের। নতুন বছরেও সে ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানালেন জেমস। ২০২৫ সাল শুরু করেছেন স্টেজ শো দিয়েই। সিলেটের এক আয়োজনে ৩১ ডিসেম্বর রাতে গান করেন। নতুন বছরও জনপ্রিয় এ তারকার থাকবে গানের ব্যস্ততা, এমনটাই জানিয়েছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্টেজ শো দিয়েই এবার আমরা নতুন বছর শুরু করেছি। নগরবাউলের এ গানের যাত্রা বছরজুড়েই চলবে। নতুন বছরে শিল্প-সংস্কৃতির এক

সমৃদ্ধ বাংলাদেশ আমাদের প্রত্যাশা।’ এদিকে নতুন বছর নিয়ে ভক্তদের শুভেচ্ছা জানান জেমস। সঙ্গে কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন। জেমস বলেন, ‘ভক্তরা আমার প্রাণ, সবার প্রতি কৃতজ্ঞ। আমার ভালোবাসা অব্যাহত থাকবে। সবাইকে শুভেচ্ছা।’ কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘গত বছর দেশ ও দেশের বাইরে অনেক কনসার্টে অংশ নিয়েছিলাম। বিশেষ করে সৌদি আরবের কনসার্ট ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ। বিশ্বাস করি নতুন বছরে আরও বেশি কনসার্ট ব্যস্ততা থাকবে দেশ ও দেশের বাইরে।’ নতুন বাংলাদেশ নিয়েও প্রত্যাশার কথা জানিয়ে এ তারকা বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছে। তাই প্রত্যাশা একটু বেশি। সংস্কৃতিবান্ধব সমৃদ্ধির এক বাংলাদেশ চাই। আমাদের গান ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সারা

পৃথিবীতে। এ বছর হোক গানের বছর এটাই আমার চাওয়া।’ এদিকে গত বছর তার নতুন কোনো গান প্রকাশ হয়নি। তবে চলতি বছর নতুন গান প্রকাশ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সেভাবেই প্রস্তুতি থাকবে তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল