নতুন প্রেমে মজেছেন হার্ডিক, কে এই জেসমিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

নতুন প্রেমে মজেছেন হার্ডিক, কে এই জেসমিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
দীর্ঘ প্রেমের পর সার্বিয়ান মডেল ও ড্যান্সার নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিয়ে হয় ভারতীয় পেস অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়ার। তাদের একটি ছেলে সন্তানও আছে। তবে অনেক দিন ধরে চলা গুঞ্জনের পর বিচ্ছেদ হয়ে গেছে হার্ডিক-নাতাশার। ওই খবরও আনুষ্ঠানিক হয়েছে প্রায় মাস হলো। এরই মধ্যে খবর এসেছে, নতুন প্রেমে মজেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক পান্ডিয়া। তার নতুন প্রেমিকার নাম নাকি জেসমিন ওয়ালিয়া। অর্থাৎ হার্ডিকের এবারের প্রেমিকাও বিদেশি। ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, সম্প্রতি গ্রীসে ছুটি কাটাতে গিয়েছিলেন হার্ডিক পান্ডিয়া। সেখানে এক সুইমিংপুলে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন হার্ডিক। একই সময়ে একই সুইমিংপুলে ছিলেন জেমসিনও। তিনিও ইনস্টায় দিয়েছেন ছবি। আগে থেকে চলা গুঞ্জনের সঙ্গে একে একে

দুই মিলিয়ে দিয়েছে গ্রীসের ওই ছবি। গুঞ্জন চলা হার্ডিকের নতুন এই প্রেমিকা জেসমিন ব্রিটিশ গায়িকা। বয়স ২৯ বছর। হার্ডিকের চেয়ে নাতাশা বয়সে এক বছরের বড় হলেও জেনসিন দুই বছরের ছোট। তার আরও একটি পরিচয় আছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত। হার্ডিকের সঙ্গে প্রেমের আগে জেসমিন ব্রিটিশ অভিনেতা রস ওয়ারসিকের সঙ্গে প্রেম করতেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম। তেমনি হার্ডিকের সঙ্গে বিচ্ছেদের পর নাতাশা নাকি মজেছেন সার্বিয়ান মডেল অ্যালেক্সজান্ডার অ্যালেক্সের প্রেমে। অ্যালেক্স আবার নাকি দিশা পাটানির সাবেক প্রেমিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও