নতুন নীতিমালা, মোবাইলফোন ব্যবহারে আসছে বড় পরিবর্তন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬

নতুন নীতিমালা, মোবাইলফোন ব্যবহারে আসছে বড় পরিবর্তন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ |
মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ব্যক্তিগত, পেশাগত কিংবা বিনোদন সব কিছুই এখন মোবাইলের মাধ্যমে হাতের মুঠোয়। যা ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না। এই মোবাইল ফোন ব্যবহারে নতুন নীতিমালা প্রণয়ন করেছে সরকার। যা আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে। এতে দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসতে যাচ্ছে। কারণ তখন থেকে নিবন্ধনবিহীন বা আন অফিসিয়াল ফোনগুলো ব্যবহার করা যাবে না। প্রতিটি মোবাইলের আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র ও সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করা হবে, ফলে বৈধ ও অবৈধ ফোন সহজেই চিহ্নিত হবে। তবে এখন অনেকের মনে প্রশ্ন জাগছে—বিদেশ থেকে আনা

ফোন বা উপহারের ফোনগুলোর তাহলে কি হবে? সেগুলো কি ব্যবহার করা যাবে না? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। উত্তরটি সহজ— ব্যবহার করা যাবে, কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম মেনে। বিদেশ থেকে আনা ফোন বা উপহারের ফোনগুলো ব্যবহারের উপায়গুলো কি? বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটের প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে, এমন হ্যান্ডসেট প্রাথমিকভাবে দেশের নেটওয়ার্কে সচল থাকবে। তবে এসএমএসের মাধ্যমে গ্রাহককে ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের নির্দেশনা দেয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য যাচাই-বাছাই শেষে কেবল বৈধ হ্যান্ডসেটকেই নিবন্ধন করে নেটওয়ার্কে সচল রাখা হবে। চলুন জেনে নেই উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার পদ্ধতিগুলো কি কি- * গ্রাহককে প্রথমে

neir.btrc.gov.bd পোর্টালে প্রবেশ করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। * এরপর Special Registration সেকশনে গিয়ে মোবাইলের IMEI নম্বর দিতে হবে। * Special Registration সেকশনে গিয়ে মোবাইলের IMEI দেয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি বা ছবি যেমন পাসপোর্টের ভিসা বা ইমিগ্রেশন পৃষ্ঠা, ক্রয়ের রসিদ আপলোড করে Submit করতে হবে। * যদি হ্যান্ডসেট বৈধ হয় তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। আর যদি অবৈধ হয় তাহলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে সেই ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। বিদেশ থেকে কেনা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের জন্য যা যা লাগবে- * পাসপোর্টের প্রথম পাতার ছবি। * সেই সাথে পাসপোর্টে ইমিগ্রেশন সিল থাকা পাতার ছবি এবং

ক্রয় রশিদ। * যদি একটির বেশি হ্যান্ডসেট হয় সেক্ষেত্রে কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র লাগবে। আবার উপহার হিসেবে পাওয়া হ্যান্ডসেটের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজগুলোর সঙ্গে অতিরিক্তভাবে দিতে হবে উপহারদাতার প্রত্যয়নপত্রও। নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না- সেটা কিভাবে বোঝা যাবে? ব্যবহারকারীরা কিন্তু চাইলে নিজেরাই কয়েকটি সহজ ধাপে জেনে নিতে পারেন তাদের ফোনের নিবন্ধন অবস্থা। এজন্য ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন নেই। শুধুমাত্র কয়েকটি সহজ নির্দেশনা অনুসরণ করলেই জানা যাবে ফলাফল। জেনে নেই কয়েক ধাপে যাচাই প্রক্রিয়া * প্রথমে মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন। *এরপর প্রদর্শিত বক্সে ফোনের ১৫-সংখ্যার IMEI নম্বর লিখে পাঠান। * অল্প সময়ের মধ্যেই ফিরতি এসএমএসের মাধ্যমে হ্যান্ডসেটটির হালনাগাদ নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে। অপরদিকে এয়ারমেইলে পাওয়া

হ্যান্ডসেটের জন্য প্রয়োজন হবে- * প্রেরকের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি * প্রাপকের জাতীয় পরিচয়পত্র * ক্রয় রশিদ * যদি একটির বেশি হ্যান্ডসেট হয় তাহলে শুল্ক প্রদানের রশিদ প্রয়োজন পড়বে। বিদেশ থেকে আনা বা উপহারপ্রাপ্ত ফোনও ব্যবহারযোগ্য, তবে বৈধ করতে নির্দিষ্ট নিয়ম মেনে রেজিস্ট্রেশন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম