ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেছিলেন শিল্পা শিন্দে, ‘লজ্জাজনক’ বললেন হিনা খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ June, ২০২৬

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেছিলেন শিল্পা শিন্দে, ‘লজ্জাজনক’ বললেন হিনা খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ June, ২০২৬ |
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’–খ্যাত অভিনেত্রী শিল্পা শিন্দের একটি বিতর্কিত স্বীকারোক্তি ঘিরে উত্তাল ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রি। ২০১৬ সালে এই ধারাবাহিকের প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যে যৌন হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ তিনি এনেছিলেন, তা সম্পূর্ণ ‘মিথ্যা’ ছিল বলে সম্প্রতি এক চ্যাট শোতে স্বীকার করেছেন শিল্পা। আর তার এই মন্তব্যের পরই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। বিষয়টিকে ‘চরম লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন তিনি। চ্যাট শোতে শিল্পা শিন্দে জানান, সে সময় চুক্তিসংক্রান্ত একটি বিরোধের জেরে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। পরিস্থিতি এমন ছিল যে সে মুহূর্তে প্রযোজককে চাপে ফেলতে মিথ্যা অভিযোগ করা ছাড়া তার কাছে আর কোনো বিকল্প

ছিল না। শিল্পার এই বিস্ফোরক স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। শিল্পার এই মন্তব্য দেখে চুপ থাকতে পারেননি হিনা খান। সামাজিক মাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে হিনা লেখেন, সাধারণত তিনি অন্যের ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা এড়িয়ে চলেন, কিন্তু এই ঘটনার সামাজিক প্রভাব এতটাই নেতিবাচক যে তিনি কথা বলতে বাধ্য হচ্ছেন। পেশাগত বা ব্যক্তিগত বিরোধ মেটাতে যৌন হেনস্তার মতো গুরুতর বিষয়কে হাতিয়ার করা এবং মিথ্যা অভিযোগ আনাকে একেবারে লজ্জাজনক বলে বর্ণনা করেন হিনা। তিনি বলেন, এমন কাণ্ড কেবল একজন ব্যক্তির ক্ষতি করে না, বরং সমাজের আসল ভুক্তভোগী নারীদের ওপর থেকে মানুষের বিশ্বাসও কমিয়ে দেয়। হিনা আরও জোর দিয়ে বলেন, এই পুরো ঘটনায়

আসল ভুক্তভোগী হলেন প্রযোজক সঞ্জয় কোহলি এবং তার পরিবার। যে অভিযোগের কারণে বছরের পর বছর ধরে তারা সামাজিক ও মানসিকভাবে ভুগেছেন, তা এখন নিছকই মিথ্যা বলে তুলে নেওয়া হলো। নিজের পোস্টে হিনা খান আরও লেখেন, ঘটনাটি জানার পর তিনি এতটাই স্তব্ধ যে ভাষা হারিয়ে ফেলেছেন। পেশাগত স্বার্থের জন্য কোনো মানুষের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনা কতটা নৈতিক, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জনসমক্ষে এভাবে মিথ্যা কাদা-ছোড়াছুড়ি না করে যেকোনো সমস্যার আইনি সমাধান খোঁজা উচিত ছিল বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকে ‘আঙ্গুরি ভাবি’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান শিল্পা। তবে ২০১৬ সালে প্রযোজকের বিরুদ্ধে

যৌন হেনস্তার মামলা করে শোটি ছেড়ে দেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালে তিনি আবারও এই জনপ্রিয় শোতে ফিরে আসেন। বর্তমানে শোয়ের টিমের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং এর লেখকের অনুরোধেই তিনি ফিরেছেন বলে জানা গেছে। তবে তার ফেরার পরপরই পুরোনো সেই মামলার ‘মিথ্যা’ স্বীকারোক্তি নতুন করে বিতর্কের জন্ম দিল। সূত্র: সামা টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান