ধনুশের কাছে আইনি লড়াইয়ে হেরে গেলেন নয়নতারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

ধনুশের কাছে আইনি লড়াইয়ে হেরে গেলেন নয়নতারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
বিনোদন জগতের দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও অভিনেতা ধনুশ তিন সেকেন্ডের একটি ভিডিও কেন্দ্র দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে জড়িয়েছেন। এ বিষয়টি নিয়ে পরে অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে মামলা করেন অভিনেতা ধনুশ। ১০ কোটি রুপির আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেতা। এবার সেই আইনি লড়াইয়ে ধনুশের কাছে হেরে গেলেন অভিনেত্রী। জানা গেছে, কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হলেন অভিনেতা ধনুশ। সম্প্রতি নয়নতারার পক্ষে নেটফ্লিক্স ইন্ডিয়ার করা মামলাটি বাতিল চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। উল্লেখ্য, নয়নতারার ডকুমেন্টারি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’-এ ধনুশ প্রযোজিত সিনেমা ‘নানাম রাউডি ধান’র তিন সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়াই ব্যবহারের কারণে এ মামলা হয়। গত বছরের নভেম্বরে কপিরাইট

লঙ্ঘনের অভিযোগ এনে অভিনেত্রীর বিরুদ্ধে এ মামলা করেন ধনুশ। সেখানে নয়নতারার স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয়। সেই সময় এ বিষয়ে ধনুশের আইনজীবী বলেন, কপিরাইট লঙ্ঘন করে ‘নানাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে আমার ক্লায়েন্টের। ২৪ ঘণ্টার মধ্যে সেই ফুটেজ ডকুমেন্টারি থেকে সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। যদি তা না করা হয়, তবে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নেব আমরা। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্টে ধনুশের ক্ষতিপূরণ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ হিসেবে অভিহিত করেছেন অভিনেত্রী নয়নতারা। পাশাপাশি সেখানে তিনি বলি বাদশাহ শাহরুখ খান, চিরঞ্জীবী, রামচরণসহ অন্য প্রযোজকদের ধন্যবাদ জানান, যারা তাদের

সিনেমার ফুটেজ ব্যবহারে কোনো বাধা দেননি এবং সহজেই অনুমতি দিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল