দ্বিতীয় দিনে ঢাকা ছাড়লেন ৫২০০ হজযাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ মে, ২০২৫

দ্বিতীয় দিনে ঢাকা ছাড়লেন ৫২০০ হজযাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ |
যাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর এয়ারপোর্ট এলাকার হজ ক্যাম্প প্রাঙ্গণ। ২০২৫ সালের হজ কার্যক্রম উদ্বোধনের পর আজ সর্বোচ্চ ৫২০০ জন হজযাত্রী ঢাকা থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সর্বমোট ১৩টি ফ্লাইটে বিপুল এই সংখ্যক যাত্রী হজের উদ্দেশ্যে বাংলাদেশে ছেড়েছেন বলে জানিয়েছেন হজ ক্যাম্প পরিচালক মো. লোকমান হোসেন। এবারের হজযাত্রায় ক্যাম্পে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্যদের উপস্থিতি এবং সেই সাথে যাত্রীদের সহযোগিতায় ভলেন্টিয়ার লক্ষ্য করা গেছে। তবে কারিগরি ত্রুটির কারণে অনেক যাত্রীরই ভিসা হাতে পেতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। বেলা ১২টায় আশকোনা হজ ক্যাম্প সরেজমিন ঘুরে দেখা যায়, একের পর এক যাত্রীবোঝাই বাস-প্রাইভেটকার এসে থামছে ক্যাম্পে প্রবেশের মূল ফটকে। পরনে এহরামের শুভ্র কাপড়ে

বাস থেকে বেরিয়ে আসছেন যাত্রীরা। গাড়ি থেকে নামতেই যাত্রীদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন দায়িত্বরত নিরাপত্তা সদস্যসহ স্কাউট টিমের সদস্যরা। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে তথ্যকেন্দ্র। আঞ্জুমান ই খাদেমুল হজ বাংলাদেশ টিমের সদস্যরা আগত হজযাত্রীদের তথ্যকেন্দ্র থেকে সরবরাহ করছেন রিপোর্টিং, ব্যাগেজ ও ইমিগ্রেশন প্রক্রিয়ার তথ্যাদি। টিমের সদস্যদের কেউ কেউ বয়স্ক হজযাত্রীদেরকে লাগেজ পৌঁছে দিচ্ছেন ইমিগ্রেশন পর্যন্তও। কথা হয় ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ানো পঞ্চগড়ের মুসল্লি রিয়াজুল মাহমুদ আবিদের সাথে। তিনি জানান, আসার পথে ট্রেনে সমস্যা হয়েছিল। সাথে মালামাল থাকায় ট্রেন থেকে নামতে গিয়ে তাড়াহুড়ো হয়। তবে এখানে (হজক্যাম্পে) এসে ভাল লাগছে। ৫টা ৩৫ মিনিটে বিজি৩৩৭ বিমানে আমার ফ্লাইট। প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে হজযাত্রায় ক্যাম্পে

অবস্থান নেয়া রাজশাহীর সত্তরোর্ধ্ব আহমদ হোসেন দম্পতি বলেন, ২৮ তারিখে এসে আমরা ক্যাম্পে উঠেছি। কোন সমস্যা হয়নি। আগামীকাল বিকেলে আমাদের ফ্লাইট। নামাজ পড়ার জন্য নিচে এসেছি। ফ্লাইটের দুই দিন আগে সিলেটের ছাতক থেকে ক্যাম্পে আসা পঞ্চাশোর্ধ্ব মজিবর রহমান জানান, ক্যাম্পের ভেতরে আমার সিট ছিল। পরিবেশ আগের চেয়ে অনেক ভাল। সরকারি খরচে হজে যেতে পারার অনুভূতি জানিয়ে এই যাত্রী বলেন, সরকারি ফি নিয়েছে চার লক্ষ আশি হাজার টাকা। আশা করি ছয় লক্ষ টাকার মধ্যে সবকিছু হয়ে যাবে। এর আগের বার যখন হজে যাই তখন আট লাখ টাকা খরচ হয়েছিল। অন্যদিকে, ক্যাম্পে অবস্থিত ইমিগ্রেশন কেন্দ্রের ভেতর গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে একের পর এক ভেতরে

প্রবেশ করছেন হজযাত্রীরা। প্রথমে ব্যাগেজ স্ক্যানার মেশিনে যাত্রীদের ব্যাগ চেকের পর নিকটস্থ বুথ থেকে তারা সেরে নিচ্ছেন ইমিগ্রেশনের সব প্রক্রিয়া। ইমিগ্রেশনের দায়িত্ব পালনকারী বাংলাদেশ বিমানের এক কর্মকর্তা জানায়, এখানে বাংলাদেশের ইমিগ্রেশনের পার্টটা দেখা হয়। এরপর যাত্রীদেরকে শাহজালাল বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। সেখানে সৌদি আরবের ইমিগ্রেশনের কাজটা সম্পন্ন করছেন সৌদি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এতে করে মক্কায় গিয়ে যাত্রীদের ইমিগ্রেশনের আর কোন ঝামেলা নেই। প্লাস্টিকের ট্যাগের মাধ্যমে ব্যাগগুলোও সরাসরি তাদের হোটেল রুমে পৌঁছে যাবে। এদিকে দ্বিতীয় দিনের হজযাত্রার বিষয়ে জানতে চাইলে আশকোনা হজক্যাম্প পরিচালক মো. লোকমান হোসেন বলেন, আজই সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী সৌদি আরব যাচ্ছেন। তিনি জানান, ১৩টি ফ্লাইটে সর্বমোট ৫২০০ জন যাত্রী সৌদি

আরবের পথে ধাপে ধাপে যাত্রা করছেন। গতকাল ১০টি ফ্লাইটে ৪১১৮জন যাত্রী মক্কায় গিয়েছেন। যাত্রীদের ভিসা জটিলতার বিষয়ে জানতে চাইলে পরিচালখ মো. লোকমান হোসেন বলেন, অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এখন পর্যন্ত ৭০%শতাংশ ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিছুটা কারিগরি ত্রুটির কারণে কেউ কেউ ভিসা এখনো না পেলেও আমরা আশা করি প্রত্যেকেই শতভাগ যাত্রীই ভিসা পাবেন ইনশাআল্লাহ। হজযাত্রীদের শতভাগ সেবা নিশ্চিতের করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। আমরা সেবার পরিধিও বাড়ানোর চেষ্টা করছি। যাতে সবাই নিশ্চিতে আল্লাহর ঘরে রওনা দিতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার