দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৬

দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৬ |
একাডেমিক লেখাপড়া শেষ করতে না পারার আক্ষেপ এখনও বয়ে বেড়ান বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। বলিউডডে ক্যারিয়ার গড়ার জন্য একাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখন আফসোস হয় বলে জানিয়েছেন অভিনেত্রী। নিজের অভিজ্ঞতা থেকেই দুই ছেলে তৈমুর ও জেহকে আগে পড়াশোনা শেষ করার পর নিজেদের পছন্দের পথে হাঁটতে উৎসাহ দেন তিনি। সম্প্রতি পডকাস্টার হনুমান দাসের সঙ্গে আলাপচারিতায় নিজের শিক্ষাজীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলেন কারিনা। অভিনেত্রী জানান, কিশোর বয়সেই পড়াশোনার বদলে অভিনয়কে বেছে নিয়েছিলেন তিনি। কারিনা কাপুর বলেন, ‘আমি পড়াশোনা শেষ করিনি। বিষয়টি নিয়ে আমার মনে একটা আক্ষেপ হিসেবে রয়ে গেছে। যেটা সারাজীবন থাকবে। সুযোগ থাকা সত্ত্বেও সিনেমায়

চলে আসি এবং একাদশ শ্রেণির পর আর পড়াশোনা করিনি। অনেকে বিষয়টি নিয়ে মজা করতে পারেন বা নানা কথা বলতে পারেন। কিন্তু আমি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম।’ তবে সময়ের সঙ্গে নিজের সেই সিদ্ধান্তকে ভিন্নভাবে দেখতে শুরু করেছেন কারিনা। অভিনেত্রীর মতে, জীবনে নিজের পছন্দের কাজ করার পাশাপাশি শিক্ষার গুরুত্বও রয়েছে। আর সে কারণে নিজের সন্তানদের ক্ষেত্রে তিনি ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। কারিনা বলেন, ‘পড়াশোনা শেষ না করার বিষয়টি আমাকে কষ্ট দেয়। এ কারণে আমি আমার ছেলেদের আগে পড়াশোনা শেষ করতে বলেছি। এরপর তারা নিজেদের মনের কথা অনুসরণ করবে।’ সাইফ আলি খান-কারিনার দুই ছেলে তৈমুর ও জেহ। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কারিনা বরাবর সচেতন। নিজের

অপূর্ণ শিক্ষাজীবনের অভিজ্ঞতা থেকেই তাদের ক্ষেত্রে শিক্ষাকে অগ্রাধিকার দিতে চান তিনি। শুধু নিজের সন্তানদের জন্য নয়, ভারতে মেয়েদের শিক্ষার প্রসারেও দীর্ঘদিন ধরে কাজ করছেন কারিনা। ২০১৪ সাল থেকে ইউনিসেফের বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে মেয়েদের শিক্ষা, লিঙ্গসমতা এবং শিশুদের মানসম্মত শিক্ষার সুযোগ নিয়ে কাজ করেছেন তিনি। নিজের পড়াশোনা শেষ করতে না পারার আক্ষেপের সঙ্গে এই কাজের একটি ব্যক্তিগত যোগসূত্রও রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। পড়াশোনা ছেড়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার পর খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি কারিনাকে। ২০০০ সালের ৩০ জুন জে পি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এতে অভিষেক বচ্চনের বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটি মুক্তির

সময় কারিনার বয়স ছিল ১৯ বছর; কিছুদিন পরই ২০ বছরে পা দেন অভিনেত্রী। এরপর দুই দশকের বেশি সময় ধরে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন কারিনা। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা ও প্রশংসা। বর্তমানে তার হাতে রয়েছে ‘দায়রা’ সিনেমা। মেঘনা গুলজার পরিচালিত এই ক্রাইম থ্রিলারে পুলিশের ডিসিপি অজুনি কোহলির চরিত্রে অভিনয় করছেন কারিনা। তার বিপরীতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন, যিনি অভিনয় করছেন ডিসিপি রমন কুমারের চরিত্রে। মেঘনা গুলজারের সঙ্গে আরও কয়েকজনের লেখা সিনেমাটিতে কোনো গান থাকছে না। আগামী ১৮ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে ‘দায়রা’র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রেসক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, টাকা চেয়ে বিভিন্ন মহলে চিঠি বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাদের সিন্ডিকেটের অধীনে চলছে মেঘনায় মা ইলিশ আহরণের মহোৎসব মারমা তরুণীকে ধর্ষণ, এনসিপির যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার ফেনীতে অপহরণ করে ব্যবসায়ীকে রাতভর নির্যাতন, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন সেনাপ্রধান ওয়াকার ১৩ ট্রাই-সিরিজের মধ্যে জয় মাত্র ১টিতে, পরিসংখ্যান যেমন বলছে টাইগারদের শিশু নিখোঁজঃ নিখোঁজের একদিন পরেই কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হানের মরদেহ মিললো খালে কচুরিপানার নীচে দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই মেসির নামে নতুন ফুল, পাপড়িতে আর্জেন্টিনার রং