দৌলতদিয়ার বেড়েছে প্রাইভেটকারের চাপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

দৌলতদিয়ার বেড়েছে প্রাইভেটকারের চাপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট প্রান্তে ও ফেরিতে ঢাকামুখী প্রাইভেটকারের চাপ বেড়েছে। সরেজমিনে শনিবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিতে প্রাইভেটকার বোঝাই করে নদী পাড়ি দিতে দেখা যায়। অন্যদিকে ফেরিঘাটের পাশের পন্টুনে ঢাকামুখী যাত্রী না থাকায় ফেরি বাইগরকে অপেক্ষায় থাকতে দেখা যায়। বিআইডব্লিউটিসির ঘাট কর্মকর্তারা জানান, ফেরিঘাটে যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে। সেই সঙ্গে থানা পুলিশ, কোস্টগার্ড, নৌপুলিশ, আনসার সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। গোয়ালন্দ থেকে ঢাকামুখী প্রাইভেটকার চালক উজ্জল বলেন, ফেরিঘাটে এসে ফেরি পেলেও বড় যানবাহনের চাপ ফেরিতে নেই বললেই চলে। আমাদের মতিউর রহমান ফেরিতে শুধু প্রাইভেটকারের সারি। মাগুরা থেকে ঢাকামুখী অপর প্রাইভেটকার চালক জসিম রানা বলেন,

ঢাকা থেকে প্রাইভেটকার ভাড়া করে পরিবারকে নিয়ে পদ্মা সেতু হয়ে ঈদের আগে বাড়িতে এসেছিলাম। এখন পথ সহজ হবে বলে দৌলতদিয়া হয়ে ঢাকায় ফিরছি। ফেরিঘাটে তেমন গাড়ির ভিড় নেই, একটা ফেরিতে শুধু প্রাইভেটকার ভর্তি দেখতে পাচ্ছি। দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরিঘাট চালু রেখে ছোট-বড় যানবাহন পারাপার করা হচ্ছে। তেমন যানবাহনের চাপ নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা