দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো: আহমেদ শরীফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
একসময়ের ঢালিউডের বর্ষীয়ান খলঅভিনেতা আহমেদ শরীফ সিনেমা জগতে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এখন দূরপ্রবাসে জীবনযাপন করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন এ খলঅভিনেতা। মনে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, যদি তিনি আজ বাংলাদেশে থাকতেন, তাহলে তাকে হাত পেতে ভিক্ষা করতে হতো। রোববার (৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে প্রয়াতশিল্পীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সেই কথা বলেন বর্ষীয়ান এ অভিনেতা। এ খলঅভিনেতা বলেন, এখন শিল্পীদের অনেকেই ঠিকমতো দুই বেলা খেতে পারে না। চলচ্চিত্রে কজন মানুষ আছে যে, নিশ্চিত করে বলবে— তার দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? নেই। তিনি বলেন, যদি

মিথ্যা না বলি তাহলে নেই। আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, নিশ্চিত করে বলতে পারি আমাকে হাত পেতে লোকেদের কাছে ভিক্ষা করে খেতে হতো। বলতাম ভাই, আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাবার দিতে পারছি না, আমাকে টাকা দাও। আহমেদ শরীফ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি দেশে এসেছেন। দেশের বাড়ি কুষ্টিয়ায় নিজ অর্থায়নে একটি মসজিদ নির্মাণ করেছেন এ অভিনেতা। তার মতো অনেক শিল্পীই বিদেশে চলে যাচ্ছেন। এ প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, আজকে আমি দেখছি অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছেন। শুধু ফিল্ম নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছেন। কারণ দেশে আনন্দ বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকারও সুযোগ নেই। আমরা চাই দেশ ভালো করুক, মঙ্গল করুক। আগামী

সরকারের কাছে শিল্পীদের জন্য নিশ্চিত জীবন ব্যবস্থা প্রসঙ্গে এ খলঅভিনেতা বলেন, আমি আগামীতে যদি দেশে আসি সরকারের কাছে চাইব—শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা থাকতে হবে। শিল্পীরা নিশ্চিত ব্যবস্থা যেন পায় আমি সরকারের কাছে চাইব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদকাসক্তি: ইসলামে কঠোর নিষেধাজ্ঞা, মহানবীর (সা.) সতর্কবার্তা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল, চূড়ান্ত গন্তব্য চীন বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা বেতনভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের বিশ্বকাপ ফাইনালের পর মারামারির ঘটনায় আর্জেন্টিনার তিন জনের বিরুদ্ধে ফিফার মামলা মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এর বাংলাদেশ সফর দ্য আউটলুককে শেখ হাসিনা: ‘বাংলাদেশ ভালো নেই, দেশকে বাঁচাতে, মানুষের পাশে দাঁড়াতেই ফিরব’ ঘটনাস্থলে না থেকেও জুলাই মামলা: আদালতে আত্মসমর্পণ ফেনী জেলা আওয়ামী লীগ নেতার বাউফলে গৃহবধূর সাথে পরকীয়া, জামায়াত সেক্রেটারিকে ব্যাপক উত্তম-মধ্যম খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার