দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
চলতি এপ্রিলজুড়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী ঝড়ের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। আজ শুক্রবার ৪ এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত জিপিসিএস, ইসিএমডব্লিউএফ, জেএমএ, এনওএএ, আইআরআই, এপিসিসি, আরআইএমইএস এবং সিথ্রিএস থেকে প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এসওআই ইত্যাদির যথাযথ বিশ্লেষণপূর্বক এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এপ্রিল মাসে দেশে দুই থেকে চারটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি তাপপ্রবাহ (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ (৪০ থেকে

৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। ৪০ মিনিটের বৈঠক, আলাপ হলো কী নিয়ে? এ ছাড়া এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এপ্রিল মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের নদ-নদীগুলোর পানি সমতল সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, এখন যে তাপপ্রবাহ চলছে এর পরিধি আজ থেকে বাড়তে পারে। তবে ৫ বা

৬ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোলাম মোর্শেদের কথায় তরুণ মুন্সীর কণ্ঠে লাকী আখান্দের গান সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার চলছে রিহ্যাব নির্বাচন, পরিচালক পদের কেন্দ্রবিন্দুতে তাসনোভা মাহবুব সালাম ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মাঝে মাঝে এমনটা হতেই পারে— হারের পর মিরাজ হরমুজ প্রণালি খোলার ঘোষণায় কমল তেলের দাম হামের প্রকোপ কমাতে দেশব্যাপী সরকারের টিকাদানের পদক্ষেপ ১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের কাছে থাকা সব ইউরেনিয়াম পাবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের ‘জনপ্রিয়তায়’ আতিফ আসলামকেও ছাড়িয়ে যাওয়া কে এই তালহা আনজুম রাশেদ প্রধান লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছে: রাশেদ খাঁন ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’