‘দেশের স্থিতিশীলতা রক্ষায় জাতীয় নির্বাচন জরুরি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫

‘দেশের স্থিতিশীলতা রক্ষায় জাতীয় নির্বাচন জরুরি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ |
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, ধর্ষণ একটি জঘন্য ঘটনা, ধর্ষকদের কাছে মা-বোন ও মেয়েরাও নিরাপদ নয়। এসব ঘটনা বেশীরভাগ সময় স্থানীয়ভাবে বিচার শালিসের মাধ্যমেই ধামাচাপা দেওয়া হয়, ক্ষমতার অপব্যবহার ও টাকা ছড়িয়ে অপরাধীরা পার পেয়ে যায়। যে কারণে নারী বা শিশু ধর্ষণের ঘটনা এখন বেড়ে গেছে। এতে করে এসব ঘটনার সঠিক বিচার হয় না। তাই ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক ভাবে শাস্তি দেওয়া যায় এমন আইন করতে হবে। নারী ও পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, নারীদের প্রতি সহনশীল হতে হবে। শিশু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের স্থিতিশীলতা রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে অতি প্রয়োজনীয়

সংষ্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মাগুরায় তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ওপর পাশবিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে, জেলা মহিলা দলের সহসভাপতি ফেরদৌসী ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সিলেট জেলা মহিলা দলের সহসভাপতি ফারজানা বক্ত রায়না, সিলেট জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক দিবা রানী দে

বাবলী, সিলেট জেলা বিএনপির সহমহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন খান, জেলা মহিলা দল নেত্রী হালিমা বেগম, জলি পুরকায়স্থ, ১৯ নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হালিমা বেগম প্রমুখ। সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, ‘আমরা আর কোনো ধর্ষণের ঘটনা দেখতে চাই না। এই দেশে কোনো ধর্ষকদের স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের সর্বস্থরের মানুষ আছিয়ার পাশে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল তিন মামলায় জামিন পেলেন মমতাজ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ